1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরা-৪ আসনকে বেকারত্ব মুক্ত করার পরিকল্পনা আছে- ড. মনিরুজ্জামান। শ্যামনগর কাশিমাড়ী জামায়াত প্রার্থী গাজী নজরুলের জনসভা। শবেবরাতে বেনাপোল-পেট্টাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা। চ্যানেল এস সেভেন এবং দৈনিক ঢাকার সময় পত্রিকার ভবিষ্যৎ পথচলা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফরিদপুরের নির্বাচনীয় জনসভায় যাওয়ার সময় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা। বিলাইছড়িতে প্রচারণায় এগিয়ে বিএনপি : ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যান পরিষদের মানববন্ধন। রাজনৈতিক স্বার্থে কাউকে রাজাকার বা জঙ্গি আখ্যা দেওয়ার সংস্কৃতি জনগণ আর গ্রহণ করছে না। সঙ্গে থাকলে সঙ্গী, আর সঙ্গে না থাকলে জঙ্গি- এই দ্বিচারিতা মানুষ বুঝে গেছে।”-অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। চালককে আঘাত করে রিক্সা ছিনতাই।

বিলাইছড়িতে প্রচারণায় এগিয়ে বিএনপি : ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:-রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ানকে বিজয়ী করতে  নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছে  বিলাইছড়ি  উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের  দলীয় নেতা কর্মীরা।   সম্প্রতি বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথ সভা করেছেন । গত ২৭ জানুয়ারিতে হাট- বাজার দিনে  বিলাইছড়ি  বাজারে সকল ক্রেতা ও বিক্রতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় সহ ভোট চান  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ- ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান। পরে ধূপ্যাচর, দীঘলছড়ি, বহলতলী, সাক্রাছড়ি মূখ পাড়া গণসংযোগ ও লিফলেট বিতরণ ও  পাংখোয়া পাড়া ও কেংড়াছড়ি বাজারে জনসমাবেশ  লিফলেট বিতরণ হাজাছড়িতে পথসভা শেষ করেছে এর পর থেকে ঘরে  বসে নেই উপজেলা বিএনপি। 

ইতোমধ্যে দেখা গেছে, বিএনপির সভাপতি সালাম ফকির,  সাধারণ সম্পাদক মো জাফর আহাম্মদ, রেজাউল করিম রনি, শান্তি রায় চাকমা, জয়সিন্ধু, ধন মুনি চাকমা, শামশু তঞ্চঙ্গ্যা,যতীন তঞ্চঙ্গ্যা,রিনলম পালম বম এর  নেতৃত্বে প্রচারে বাঙ্গাল কাটা, ভালাছড়ি, দোসরী পাড়া, আমতলী, ফারুয়া বাজার, তক্তানালা, ফারুয়া বাজার, গোয়াইনছড়ি, এগুয়াছুঁই,ওরাছড়ি,তক্তালা, তাড়াতাড়ি, যমুনা ছড়ি, শুক্করছড়ি সহ উপজেলার বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায়। 

বসে নেই বিএনপির প্রত্যেক নেতা কর্মী। দুর থেকে  ভোটারের কাছে গিয়ে একটি লিফলেট ধরিয়ে দিচ্ছেন, বাদ যাচ্ছেন না লেবার থেকে শুরু করে কৃষক শ্রমিক, ব্যবসায়ী। ছুটে যাচ্ছেন ক্ষেতে হাওয়া মানুষের কাছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT