1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

বিলাইছড়িতে প্রচারণায় এগিয়ে বিএনপি : ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭৩ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:-রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ানকে বিজয়ী করতে  নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছে  বিলাইছড়ি  উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের  দলীয় নেতা কর্মীরা।   সম্প্রতি বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথ সভা করেছেন । গত ২৭ জানুয়ারিতে হাট- বাজার দিনে  বিলাইছড়ি  বাজারে সকল ক্রেতা ও বিক্রতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় সহ ভোট চান  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ- ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান। পরে ধূপ্যাচর, দীঘলছড়ি, বহলতলী, সাক্রাছড়ি মূখ পাড়া গণসংযোগ ও লিফলেট বিতরণ ও  পাংখোয়া পাড়া ও কেংড়াছড়ি বাজারে জনসমাবেশ  লিফলেট বিতরণ হাজাছড়িতে পথসভা শেষ করেছে এর পর থেকে ঘরে  বসে নেই উপজেলা বিএনপি। 

ইতোমধ্যে দেখা গেছে, বিএনপির সভাপতি সালাম ফকির,  সাধারণ সম্পাদক মো জাফর আহাম্মদ, রেজাউল করিম রনি, শান্তি রায় চাকমা, জয়সিন্ধু, ধন মুনি চাকমা, শামশু তঞ্চঙ্গ্যা,যতীন তঞ্চঙ্গ্যা,রিনলম পালম বম এর  নেতৃত্বে প্রচারে বাঙ্গাল কাটা, ভালাছড়ি, দোসরী পাড়া, আমতলী, ফারুয়া বাজার, তক্তানালা, ফারুয়া বাজার, গোয়াইনছড়ি, এগুয়াছুঁই,ওরাছড়ি,তক্তালা, তাড়াতাড়ি, যমুনা ছড়ি, শুক্করছড়ি সহ উপজেলার বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায়। 

বসে নেই বিএনপির প্রত্যেক নেতা কর্মী। দুর থেকে  ভোটারের কাছে গিয়ে একটি লিফলেট ধরিয়ে দিচ্ছেন, বাদ যাচ্ছেন না লেবার থেকে শুরু করে কৃষক শ্রমিক, ব্যবসায়ী। ছুটে যাচ্ছেন ক্ষেতে হাওয়া মানুষের কাছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT