1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ। মণিরামপুরে ৩০ প্রান্তিক নারীকে ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও অর্থ প্রদান করা হয়। কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক  কৃষকের মাঝে বীজ, সার বিতরণ। শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার। সরিষাবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি । বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা । ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান। যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত।

সাতক্ষীরা-৪ আসনকে বেকারত্ব মুক্ত করার পরিকল্পনা আছে- ড. মনিরুজ্জামান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২০ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

আগামী ১২ তারিখ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে এ আসনের উপকুলীয় এলাকাকে ইকোনমিক জোন করার পরিকল্পনা আছে। আমরা চেষ্টা করবো উপকূল সংলগ্ন এলাকায় আন্তর্জাতিক মানের ৪ থেকে ৫টি ফ্যাক্টরি করা হবে যেখানে শ্যামনগরের ৩৫ থেকে ৪০ হাজার নারী মানুষের কর্মসংস্থান নিশ্চিত হয় এবং বেকারত্ব মুক্ত হয়। এই এলাকার অবহেলিত জেলে বাওয়ালীদের নিরাপত্তার জন্য সুন্দরবনকে দস্যু মুক্ত করবো। ৩ ফেব্রুয়ারী (মংগলবার) বিকাল ৫টায় শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির আয়োজনে পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা বাজারে খেয়াঘাট সংলগ্নে ইউনিয়ন বিএনপির কর্মী, সামার্থক সহ জনসাধারণের উপস্থিতিতে এ নির্বাচনী জনসভায় এ কথা বলেন। এর আগে ড. মোঃ মনিরুজ্জামান পদ্মপুকুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন।

পদ্মাপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান আমজাদ হোসেনের সভাপতিত্বে ও কামরুজ্জামানের সঞ্চলনায় এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান, এছাড়াও উপস্থিত ছিলেন,শ্যামনগর উপজেলা বিএনপি এবং সকল অংগ ও সহোযোগি সংগঠনের নেতা কর্মী।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মনিরুজ্জামান আরও বলেন গাবুরা পদ্মপুকুর ইউনিয়নের সংযোগ স্থলে একটি হাসপাতাল নির্মান করবো এবং এই এলাকাকে পর্যটন হিসেবে তৈরী করবো। এই নির্বাচনের পর অতীতের মতো আমরা কোনো ভিন্ন মতাদর্শের মানুষদের কোনো হয়রানি করা হবে না। বিএনপি রাস্ট্র ক্ষমতায় গেলে দেশনায়ক তারেক রহমান বলেছেন যে এদেশের মসজিদের ইমাম মুয়াজ্জিনের পাশাপাশি গিজ্জা প্যাগোডা ও মন্দিরের পুরহিতদেরও সরকারি বেতনের আওতায় আনা হবে। গ্রামীণ পর্যায়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতে ১লক্ষ ডাঃ নিয়োগ হবে যার ভিতর ৮০ হাজার নারী ডাঃ নিয়োগ করা হবে।
ছবিঃ পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির জনসভায় বক্তব্য রাখছেন ড. মোঃ মনিরুজ্জামান

রনজিৎ বর্মন
৪.২.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT