1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

চালককে আঘাত করে রিক্সা ছিনতাই।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

খুলনায় চালকের মাথায় আঘাত করে রিক্সা নিয়ে পালিয়েছে দুর্বৃত্ত। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর বড় মির্জাপুর ক্রস রোডে ঘটনাটি ঘটে। তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত রিক্সা চালক হলেন খালিশপুর পিপলস কলোনী মানসী বিল্ডিং মোড় এলাকার বাসিন্দা আফসার গোলদারের ছেলে রনি (২৮)।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৭ টার দিকে বড় মির্জাপুর রোড হয়ে যাত্রীসহ রিক্সাটি মির্জাপুর ক্রস রোডে প্রবেশ করে। এর কিছুক্ষণ পর চালককে ফেলে যাত্রী রিক্সা নিয়ে পালিয়ে যায়। চালকের চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

খুলনা থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, রনির অবস্থা আশঙ্কাজনক। আঘাতটি গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। ঘটনাস্থলের আশপাশের বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দুর্বৃত্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT