1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

নড়াইলে সাংবাদিক ঐক্যজোটের আয়োজনে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৩৬৮ বার পঠিত

মোঃ হাচিবুর রহমান নড়াইল জেলা প্রতিনিধিঃ

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে নড়াইলে আলোচন সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে জেলা সাংবাদিক ঐক্যজোটের আয়োজনে পুরাতন বাস র্টামিনালস্থ বঙ্গবন্ধু মঞ্চে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। জেলা সাংবাদিক ঐক্যজোটের আহবায়ক ও জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানার সভাপতিত্বে ও জেলা সাংবাদিক ঐক্য জোটের সদস্য সচিব ও জেলা সাংবাদিক ইউনিটি’র সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জামী’র সঞ্চালনায় বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আজ্ঞুমান আরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবাশিষ চৌধুরী, জেলা আইনজীবি সমিতির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এডঃ ওমর ফারুক, জাতীয় গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা তথ্য অফিসার মোঃ ইব্রাহিম আল-মামুন, সাংবাদিক ঐক্য জোটে নেতা ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট এমডি আজিজুল ইসলাম, ঐক্য জোট নেতা ও জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হুমায়ুন কবীর রিন্টুপ্রমুখ। বক্তরা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম ও রাজনৈতিক জীবন তথা দেশের স্বাধীনতা অর্জনে তাঁর অবদানের ওপর আলোচনা করেন । আলোচনা শেষে মনোঞ্জ সাংস্কৃতি অনুষ্ঠান হয়। তিন ঘন্টাব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশন, যশোর, খুলনা সহ নড়াইলের স্থানীয় শিল্পীরা বিভিন্ন ধরনের সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে কালিয়া, লোহাগড়া উপজেলা থেকে শতাধিক প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT