1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

নেত্রকোণার কলমাকান্দায় হঠাৎ ঢলে পড়ে এস এস সি পরীক্ষার্থীর মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ১৮১ বার পঠিত

 

শামীম তালুকদার,ময়মনসিংহ থেকে।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এস এস সি পরীক্ষা দিতে এসে পরীক্ষা কেন্দ্রে হঠাৎ ঢলে পড়ে প্রপারলি হাগিদক (১৭) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ২১ নভেম্বর (রবিবার) সাড়ে ১২ টার দিকে কলমাকান্দা সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্রে তার মৃত্যু হয়।

প্রপারলি হাগিদক কলমাকান্দার মধুকুড়া গ্রামের সন্তোষ ম্রংয়ের মেয়ে এবং কলমাকান্দার হাটগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।

কলমাকান্দা সরকারি কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব কিউলিপ ম্রং বিষয়টি নিশ্চিত করে জানান।রবিবার এস এস সি’র ভূগোল পরীক্ষা দিতে সকাল ১০ টার দিকে কেন্দ্রে এসেই প্রপারলি হাগিদক মাথা ঘুরে মেঝেতে পড়ে যায়।পরে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারের নেতৃত্বে একটি চিকিৎসক দল এসে তাকে চিকিৎসা দেন।এতে কিছুটা সুস্হ্য হবার পর প্রপারলি হাগিদক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

কিন্তু পরীক্ষার প্রায় শেষ পর্যায়ে আবারও সে বসার আসন থেকে হঠাৎ করে ঢলে পড়ে যায়। তৎক্ষনাৎ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ধারণা রক্তশুণ্যতা থেকে তার মৃত্যু হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT