1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
মনিরামপুরে স্ত্রীর বিরুদ্ধে রাজমিস্ত্রি স্বামী হত্যার অভিযোগ। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার  ৪ জেলে আটক । বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর আহ্বায়ক কমিটি অনুমোদিত। কেশবপুর-ত্রিমোহিনী সড়ক যেন মরণফাঁদ। শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু। নিসচা’র ডুমুরিয়ায় নবাগত শিক্ষার্থীদের ইভটিজিং ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা। মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার, ওয়ার্ডভিত্তিক উন্নয়নের প্রত্যয় পঞ্চম দিনের গণসংযোগে মাদকমুক্ত সমাজ ও মানুষের চাহিদা পূরণের কথা বললেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে। পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান।

ধুনটে কালেরপাড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২৫৩ বার পঠিত

জিল্লুর রহমান, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় কান্তনগর হাফেজিয়া মাদ্রাসা চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

কালেরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহজাহান আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল।

 

কালেরপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান কাজলের সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সদস্য ও তৌহিদুল আলম মামুন, কে এম খায়রুল বাশার, মনিরুজ্জামান মনি, ধুনট উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন মন্ডল, যুগ্ম আহ্বায়ক হাতেমুজ্জামান তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সদস্য আব্দুল খালেক মন্ডল, পৌর বিএনপির আহ্বায়ক হায়দার আলী, ধুনট পৌর সভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সদস্য আলিমুদ্দিন হারুন মন্ডল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য মাজবুবুর রহমান ফিরোজ, রফিকুল ইসলাম শাহিন, ময়নুল হাসান মুকুল, হায়দার আলী হিন্দোল, এনামুল হক শাহিন, মৌখফিজুর রহমান বাচ্চু প্রমুখ।

 

সম্মেলন শেষে শাহজাহান আলীকে সভাপতি, গোলাম মোহাম্মাদ স্বপনকে সিনিয়র সহসভাপতি, রকিবুল হাসান কাজল কে সাধারণ সম্পাদক, ফারুকুল ইসলাম কে যুগ্ম সম্পাদক ও তারিক মোহাম্মাদ সাদ্দাম বাবুকে সাংগঠনিক সম্পাদক করে অত্র ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT