1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল । হুমকির মুখে নওয়াপাড়া নদী বন্দর। খুলনা মহানগর যুবলীগ নেতা শওকত হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার। জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়।

ঝিনাইদহে অবৈধ ভাবে সীমান্ত পারাপার  বিজিবির হাতে আটক ১৫।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ১৫১ বার পঠিত

ঝিনাইদহ থেকে শাকিল আহমেদ।

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে সীমান্ত পারাপারের সময় মহেশপুর ৫৮ বিজিবির হাতে নারী ও শিশুসহ ১৫ জন আটক হয়েছেন। শুক্রবার মহেশপুর উপজেলার একাশিপাড়া, গোপালপুর ও জুলুলী গ্রাম থেকে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান। আটককৃতরা হলেন মাদারীপুর জেলার কালকিনী থানার শশিকর গ্রামের সুশান্ত রায়ের স্ত্রী মনিকা রায় (৩৫) ছেলে সৈকত রায় (১৬), গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া থানার গোপালপুর গ্রামের বুদ্ধিমন্ত মন্ডলের ছেলে গৌরঙ্গ মন্ডল (২১), সুশান্ত বৈরাগীর ছেলে সৌরভ বৈরাগী (২২) একই উপজেলার ভেন্নাবাড়ী গ্রামের নকুল রায়ের মেয়ে প্রিয়াংগা রায় (১৭), নড়াইল জেলার সদর থানার বাগডাংগা গ্রামের মোঃ বাকি মোল্লার ছেলে মোঃ মিলন মোল্লা (২৪), মোঃ মিলন মোল্লার স্ত্রী মোছাঃ বন্যা আক্তার (১৯), একই গ্রামের মোঃ আলম মোল্লার ছেলে মোঃ আকাশ মোল্লা (২৬), মোঃ আকাশ মোল্লার স্ত্রী মোছাঃ জেবুন্নেছা খানম (২৪) ইমারত মোল্লার মেয়ে পান্না খানম (২৫), কালিয়া থানার দাড়িয়াঘাটা গ্রামের মোঃ লেকবার শেখের ছেলে মোঃ ইছানুর শেখ (২৮) শরিয়তপুর জেলার গোসাইর হাট থানার চরধিপুর গ্রামের আলীবক্স সরদার এর ছেলে ফয়সাল সরদার (২৬), নড়াইল জেলার সদর থানার বীর গ্রামের সুশান্ত বিশ্বাসের ছেলে সুজিত বিশ্বাস (৪০), আগদিয়া গ্রামের বিজন অধিকারী এর ছেলে টিংকু অধিকারী (২৩) এবং যশোর জেলার কোতয়ালী থানার বাগডাংগা গ্রামের মৃত বিভাশ বিশ্বাস এর ছেলে বিন্দাবন বিশ্বাস (২৫)। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT