1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ।

ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ : দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩৬৮ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

যশোরের ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে নব নির্বাচিত মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ২১ বছর পর সম্প্রতি ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। মামলাজনিত কারণে বিজ্ঞ আদালত পৌরসভা নির্বাচনের ফলাফল স্থগিত করেছিল। মামলার রায়ের একপর্যায়ে ১৩ এপ্রিল মঙ্গলবার স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধি ২০১০ এর ৪৩ ধারায় মেয়র ও কাউন্সিলরগণের নামের তালিকার গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন।
যার পরিপ্রেক্ষিতে বুধবার সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন পৌরসাভার নব নির্বাচিত প্রতিনিধিগণদের শপথ গ্রহণ করান। এসময় শপথ বাক্য পাঠ করেন পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে নব নির্বাচিত মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, ১,২ ও ৩নং ওয়ার্ডের নব নির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ শ্যামলী খাতুন, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের নব নির্বাচিত জেসমিন সুলতানা, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের নব নির্বাচিত নাজমুন নাহার, সাধারণ আসনের নব নির্বাচিত সদস্য ১নং ওয়ার্ডের নজরুল ইসলাম, ২নং ওয়ার্ডের আরিফুর রহমান, ৩নং ওয়ার্ডের সাজ্জাতুল জামান রনি, ৪নং ওয়ার্ডে আব্দুল আলিম গাজী, ৫নং ওয়ার্ডে একরামুল হক খোকন, ৬নং ওয়ার্ডে নুরুজ্জামান (বাবু), ৭নং ওয়ার্ডে আমিরুল ইসলাম রাজা, ৮নং ওয়ার্ডে তারিকুজ্জামান ও ৯নং ওয়ার্ডে ইউনুছ আলী।
অপরদিকে শপথ গ্রহণ শেষে ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে নব নির্বাচিত মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ আসনের সদস্যদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে পৌর মেয়রের আয়োজনে বিকালে উপজেলা পরিষদের মধ্যে পৌরসভা চত্ত্বরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন। অনুষ্ঠানের পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক, সহকারী কমিশনার (ভূমি) ডাঃ কাজী নাজিব হাসান, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT