1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়। বিলাইছড়িতে কুতুব দিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে মধুপূর্ণিমা উপলক্ষে সংঘদান অনুষ্ঠিত। সদ্য খননকৃত হরিহর নদের পাড় ধ্বসে মণিরামপুর ফাজিল মাদ্রাসার বহুতল ভবনে ফাঁটল। কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ে নবীন বরণ। কেশবপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি। বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলন। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ। বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা।

ঝিকরগাছায় পেন ফাউন্ডেশনের উদ্যোগে স্বাবলম্বী করতে উপকরণ বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৩৬৬ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর : যশোরের ঝিকরগাছা উপজেলার পেন ফাউন্ডেশনের উদ্যোগে স্বাবলম্বী করতে উপকরণ বিতরণ করা হয়েছে। অতিদরিদ্রদের ক্ষমতায়ন কর্মসূচীর আওতায় হতদরিদ্র, নির্যাতিতা, অবহেলিত ও ঝুঁকিপূর্ণ পেশা থেকে ফেরত নারীদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে ব্যবসার উপকরণ পাঁপড়, ছোলা, বুট, রুটি ও ডিম ব্যবসার উপকরণ, গ্যাসের চুলা ও গ্যাস বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে পেন ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে যশোরের রেলগেট এলাকার রিমি আক্তারকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে ব্যবসার উপকরণ তুলে দেন প্রধান অতিথি স্থানীয় সরকার উপপরিচালক (উপ সচিব) মোঃ হুসাইন শওকত। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ, নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, জেলা এনজিও সমন্বয়কারী শাহজাহান নান্নু প্রমুখ। উপকার ভোগী রিমি আক্তার বলেন, জীবনে চরম ভাবে নির্যাতনের স্বীকার হয়েছি এবং করোনার কর্মহীন হয়ে চরম অসহায়ত্বের মধ্যে পড়ি। পেন ফাউন্ডেশনের কাছ থেকে ব্যবসার মালামাল পেয়ে আমি সত্যিই আনন্দিত। আমি নিজের পায়ে দাড়াতে পারবো। অতিদরিদ্রদের ক্ষমতায়ন কর্মসূচীর আওতায় পেন ফাউন্ডেশন ২০১৭ সাল থেকে এ পর্যন্ত সর্বমোট ৮৮ জন দরিদ্রদের স্বাবলম্বী করাতে বিভিন্ন ছোট ছোট ব্যবসার মালামাল, ভ্যান গাড়ি, সেলাই মেশিন সহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT