1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার। গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ। কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরতণ সভা । কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা । কেশবপুরে জামায়াতের উদ্যোগে বুড়িহাটী যুবকদের মাঝে ফুটবল বিতরণ। সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে শ্যামনগরে বিতর্ক ও রচনা। তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন। কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কেশবপুর বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

চুনারুঘাটে গৃহবধূর আত্মহত্যা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২১৪ বার পঠিত

চুনারুঘাট প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমতলা গ্রামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ ফেব্রুয়ারি) ভোর রাতে এ ঘটনা ঘটে।

সকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানার এসআই মহিন উদ্দিন আফিয়া খাতুনের সুরতহাল শেষে হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।

আত্নহননকারী আফিয়া খাতুন (২৭) উপজেলার কমলপুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

গৃহবধূর ভাই আব্দুল আউয়াল জানান, একই উপজেলার আমতলা গ্রামের চেরাগ আলীর ছেলে সিরাজ মিয়ার সাথে আমার বোনের ৮বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে হয়। সে একজন আদম বেপারী। সে মহিলাদের চাকুরীর প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করতো। এ নিয়ে আমার বোনের সাথে প্রায়ই ঝগড়া লেগে থাকত। তার ৫ বছরের ফাতেমা নামের একটি মেয়ে রয়েছে। আমার বোনকে সে প্রায় সময় মারধর করতো।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে হত্যা না আত্মহত্যা তা জানা যাবে। অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT