1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল । হুমকির মুখে নওয়াপাড়া নদী বন্দর। খুলনা মহানগর যুবলীগ নেতা শওকত হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার। জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়।

চুকনগর গৃহবধূর বিষ পানে আত্মহত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৫ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিবেদক খুলনা।

খুলনা ডুমুরিয়ার চুকনগরে আজ (১ সেপ্টেম্বর) শুক্রবার সকাল ১১ টার দিকে এক গৃহবধু বিষ পানে আত্মহত্যা করেছে। এনিয়ে এলাকায় নানা গুঞ্জন শোনা যাচ্ছে। বিষয়টি হত্যা নাকি আত্নহত্যা? খবর পেয়ে শুক্রবার দুপুরে থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। স্থানীয় সুত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকার নাসির উদ্দিনের স্ত্রী মালতি খাতুন (মালা) বিষ পানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু বিষয়টি যেনো রহস্য জনক বলে মনে করেছেন স্থানীয় সাধারণ মানুষ ও ভুক্তভোগী নিহত পরিবার। জানা যায়, স্বামী নাসির প্রায় স্ত্রীকে মারপিট করতো। তার জের ধরে এ হত্যাকান্ড ঘটাতে পারে । নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানিয়েছেন স্বামী নাসির উদ্দিন (৪০) তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করতে পারে। এদিকে ঘটনার পর থেকে স্বামী নাসির উদ্দিন গা ঢাকা দিয়েছে। বিগত কয়েক বছর পূর্বে নাসির উদ্দিন তার সাবেক স্ত্রীর সাথে ঝগড়া করে শিশু সন্তানকে পুকুরের পানিতে চুবিবে হত্যার অভিযোগে দীর্ঘদিন জেল হাজতে অন্তরীন ছিলো। এরিপোর্ট লেখা পর্যন্ত থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম জানান,অপমৃত্যু মামলা রুজু হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে। ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT