1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ। বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন।

গ্রুপ নির্ণয়ে ভুল, রক্ত দেওয়ার পর ঝিনাইদহের হৃদয়ের মৃত্যু!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৩৯০ বার পঠিত

গ্রুপ নির্ণয়ে ভুল, রক্ত দেওয়ার পর ঝিনাইদহের হৃদয়ের মৃত্যু!

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল এবং সে অনুযায়ী রক্ত দেওয়ায় এক কলেজছাত্রের মৃত্যুর অভিযোগ ওঠেছে।

ভুক্তভোগীর নাম হৃদয় হাসান (১৭)।
‘ও পজেটিভ’-এর জায়গায় ‘এ পজেটিভ’ রক্ত দেওয়ায় তার মৃত্যু হয়েছে মর্মে হাসপাতালের পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছে স্বজনরা।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের নিউরোসার্জারি ১০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হৃদয়ের। তার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার পাগলাখান ব্রেকআপ ব্রিজ এলাকায়। কালীগঞ্জের মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র তিনি।

মৃত হৃদয়ের দূর সম্পর্কের মামা মনিরুল ইসলাম জানান, ১৭ অক্টোবর ঝিনাইদহ সদরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন এ কলেজছাত্র। ওইদিনই তাকে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। ভর্তির পরপরই চিকিৎসকরা তার মাথায় অস্ত্রোপ্রচার করেন। তখন তাকে রক্ত দিতে হবে বলে জানান চিকিৎসকরা।

মনিরুল ইসলাম আরও জানান, তারা ঢাকা মেডিকেলের নতুন ভবনের দোতলার ব্লাড ব্যাংকে হৃদয়ের রক্তের গ্রুপিং করান। সেখান থেকে রিপোর্ট দেওয়া হয় তার রক্তের গ্রুপ ‘এ পজেটিভ’। সে অনুযায়ী তাকে ২ ব্যাগ ‘এ পজেটিভ’ রক্ত দেওয়া হয়। পরবর্তীতে তার অবস্থা ভয়াবহ খারাপ হতে থাকে; রিঅ্যাকশন দেখা দেয়। এরপর বুধবার (১৯ অক্টোবর) তাকে কিডনি ডায়ালাইসিস করানো হয়। সেখানকার চিকিৎসকরা তাদের হৃদয়ের পুনরায় ব্লাড গ্রুপিং করতে বলেন। তখন ঢাকা মেডিকেলের দোতালার সেই একই জায়গা থেকে ব্লাড গ্রুপিং করলে রিপোর্ট আসে, ‘ও পজেটিভ’। পরে পরিবারের লোকজন আরও নিশ্চিত হওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পরীক্ষা করালে সেখানেও ‘ও পজেটিভ’ এসেছে।

অন্য গ্রুপের রক্ত দেওয়ায় কলেজছাত্র হৃদয়ের মৃত্যু হয়েছে মর্মে বিচার চেয়ে ঢামেক হাসপাতালের পরিচালক বারবার একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলেও জানান মনিরুল ইসলাম।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। স্বজনদের সঙ্গে কথা বলবো। ঘটনার বিষয়ে তদন্তে একটি কমিটি করবো। যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT