1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন । নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্য আলি আসগর লবীর সাথে মতবিনিময়। খুলনায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন । তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক নুর। গলাচিপা উপজেলা চরম ভোগান্তি: তেল থাকলেও দোকান বন্ধ। দক্ষ জনশক্তি ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করণে কয়রায় বিএমইটি’র সেমিনার। ফ্রি কিক থেকে মেসির গোল, মায়ামির রোমাঞ্চকর জয়। জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই – জ্বালানি মন্ত্রী।

খুলনায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৬ বার পঠিত

খুলনা প্রতিনিধি।

কুলসুম আক্তার সাথী (২৮) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর থানাধীন জাহিদুর রহমান সড়কের শামীমা নাসরিনের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। সে খুলনার লবনচরা থানাধীন টেক্সটাইল কলেজের ছাত্রী ছিল। মৃত ওই শিক্ষার্থী বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার গোয়াবাড়ি এলাকার বাসিন্দা কামরুল ইসলাম তালুকদারের মেয়ে।

স্থানীয়রা জানায়, মৃত সাথী সদর থানাধীন জাহিদুর রহমান সড়কের বাসিন্দা শামীমা নাসরিনের বাড়ির দ্বিতীয় তলার মেসে বসবাস করত। পড়াশুনার পাশাপশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিল সে। মঙ্গলবার সকালে চিৎকার শুনে স্থানীয়রা ওই বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষের দরজা ভেঙ্গে সাথীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে বিষয়টি থানায় জানানো হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

খুলনা থানার অফিসার ইনচার্জ মো: কবির হোসেন জানান, আমাদের পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে মরদেহ মর্গে প্রেরণ করা হয়। সাথীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT