1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

গলাচিপা উপজেলা চরম ভোগান্তি: তেল থাকলেও দোকান বন্ধ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া
পটুয়াখালী জেলা প্রতিনিধি।

পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা ও দশমিনা উপজেলায় রনগোপালদী ইউনিয়ন ও উলানিয়া বন্দর তেল সরবরাহ স্বাভাবিক থাকলেও হঠাৎ করে একাধিক পেট্রোল দোকান বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহচালকরা।

ঈদের পড়ের দিনও শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, বেশ কিছু দোকানে তেল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখা হয়েছে, কিন্তু উলানিয়া বন্দরে শুধু একটি দোকানে লাইন্সে আছে।আর সবগুলো দোকানে অবৈধ ভাবে তেল বিক্রি করে,,, প্রশাসনের নজরে বাহিরে অবৈধ ভাবে তেল বিক্রি করে। ভুক্তভোগী চালকদের অভিযোগ, জরুরি প্রয়োজনে তেল নিতে গিয়ে দোকান বন্ধ পাওয়ায় তাদের অতিরিক্ত সময় ও ভোগান্তির শিকার হতে হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে দূরের খোলা দোকানে লম্বা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন। অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে ২০০ টাকা লিটার খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে।এই তেলের দোকানে কিছু কর্মচারীদের যোগাসাজসে খোলা বাজের বেশি দামে তেল চলে যাচ্ছে।কিছু দোকানে তা দেখা মিলে রাতের আধারে জারকিনে তেল পাচার হচ্ছে।

স্থানীয়রা জানান, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই দোকান বন্ধ রাখার কারণে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। তারা দ্রুত এ সমস্যার সমাধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট দোকান মালিকদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কোনো কারণে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
এদিকে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। দ্রুত সমস্যার সমাধান না হলে জনভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সচেতন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT