1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক। যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক । দূর্যোগে আগাম প্রস্তুতি ও সমন্বয় বাড়াতে কয়রায় কন্টিনজেন্সি প্ল্যান শেয়ারিং কর্মশালা। কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত। কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়ের মনোনীত সভাপতি সুমন-কে ফুলেল শুভেচ্ছা। কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসায় সভাপতি পদ নিয়ে বর্তমান অবস্থা বহাল। যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরে আগুন, প্রতিবাদে ঘের মালিকের সংবাদ সম্মেলন।

কয়রায় ৪৮ কজি হরিণের মাংসসহ ১ জন আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৬২ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশনের বন রক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে ৪৮ কেজি হরিণের মাংস সহ ১ জনকে আটক করেছে। আটককৃত হরিণ শিকারী হলেন কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের হামিদ গাজীর পুত্র দিদারুল ইসলাম (৩৫)। তবে অভিযানের বিষয়টি জানতে পেরে  তার সাথে থাকা আরেক শিকারী ১নং কয়রা গ্রামের মনিরুল ইসলাম নৌকা হতে লাফ দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে  ২ টি নৌকা, ১১৫ কেজি মাছ ও হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হয়।

 জানা গেছে, ১৩ অক্টোবর সোমবার দিবাগত রাত ১১ টার দিকে ৪নং কয়রা গ্রামের শাকবাড়ীয়া নদী সংলগ্ন এলাকা হতে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে অভিযান চালিয়ে এই হরিণের মাংস সহ তাকে আটক করে। 

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক( এসিএফ) মোঃ শামীম রেজা মিঠু বলেন,  এ ব্যাপারে ২ জনের নাম উল্লেখ করে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত হরিণের মাংস ও মাছ পচনশীল হওয়ায়  আদালতের অনুমতিক্রমে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। আটকৃত হরিণ শিকারীকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। 
 

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ১৪/১০/২৫ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT