1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রায় বিভিন্ন ইউনিয়নে নির্বাচনোত্তর কুশল বিনিময় করলেন মনিরুল হাসান বাপ্পী। বিলাইছড়ির দুর্গম ৫ কেন্দ্রের জনবল ও সরঞ্জাম হেলিকপ্টারে ফিরলো সদরে। সুন্দরবন দিবসের অঙ্গীকার হোক সুন্দরবন ভালো থাকলে, ভালো থাকবে দেশ।, শ্যামনগরে প্রস্তাবিত সুন্দরবন দিবস পালিত। খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনে আবুল কালাম আজাদ বেসরকারীভাবে নির্বাচিত । ২৯৯ আসনের চুড়াম্ত ফলাফল প্রকাশ ইসির। খুলনা ছয়টি আসনের চারটি বিএনপি ও দুটিতে জামায়াত ইসলামের জয়লাভ। সাতক্ষীরা-৪ আসনে বিজয়ী জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলাম। খুলনায় নির্বাচন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিলাইছড়িতে সংসদ নির্বাচনে সব কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে ।

কয়রায় বিভিন্ন ইউনিয়নে নির্বাচনোত্তর কুশল বিনিময় করলেন মনিরুল হাসান বাপ্পী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা খুলনাঃ 

কয়রায় বিভিন্ন ইউনিয়নে নির্বাচনোত্তর কুশল বিনিময় করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হাসান বাপ্পি।

কুশল বিনিময়ের সময় তিনি বলেন, দীর্ঘ দুই মাস আমার দলের নেতা-কর্মী ও কয়রা–পাইকগাছার মানুষ অক্লান্ত পরিশ্রম করেছেন। অনেকেই নিজের অর্থ খরচ করে নির্বাচনী কাজ করেছেন। এই ঋণ শোধ হবার নয়। আমি সবার কাছে কৃতজ্ঞ। নির্বাচিত হই বা না হই, এই এলাকার মানুষকে ছেড়ে যাব না, এই প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই অঙ্গীকার রক্ষায় আপনাদের মাঝে এসেছি। সুখে–দুঃখে আপনাদের পাশে থাকবো।

১৫ ফেব্রুয়ারী, রবিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত কয়রা উপজেলার উত্তর বেদকাশী, দক্ষিণ বেদকাশী, কয়রা সদর, মহারাজপুর, মহেশ্বরীপুর, বাগালী ও আমাদী ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করে কুশল বিনিময় করেন।

তিনি নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন পরবর্তী সময়ে কোন কোন যায়গায় কিছু সহিংসতার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগের সুনির্দিষ্ট প্রমিত ছাড়া কোন অন্যায় সহ্য করা হবেনা। যার যার অবস্থান থেকেসংযত থাকার আহবান জানিয়ে বলেন, আপনারা মনোবল দৃঢ় রাখবেন, এই আসনে আমরা জয়ী হতে পারিনি। তবে সারা দেশে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব। আমি নির্বাচিত না হলেও উন্নয়ন থেকে কাউকে বঞ্চিত হতে দেব না এই অঞ্চলে। 

তিনি আরও বলেন, ‘সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের আশ্বস্ত করছি, যেকোনো বিপদে–আপদে আমরা আপনাদের পাশে থাকব। নির্ভয়ে ব্যবসা–বাণিজ্য ও স্বাভাবিক জীবন যাপন করবেন। কেউ অন্যায় আচরণ করলে সঙ্গে সঙ্গে জানাবেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দলীয় নেতা–কর্মীদের ধৈর্য্য ধরার আহবান জানিয়ে তিনি বলেন, কোনো উসকানিতে পা দেওয়া যাবে না। মারামারি বা হানাহানিতে জড়াবেন না। আমরা শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাব।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নুরুল আমীন বাবুল, সদস্য সচিব এম এ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, কয়রা আইনজীবী সমিতির সভাপতি বিএনপি নেতা এ্যাডঃ শেখ আঃ রশিদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি জিএম মাওলা বক্স, খুলনা জেলা যুবদলের সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনি, এফ এম মনিরুজ্জামান মনি, এস এম এ রহিম, এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু, গাজী সিরাজুল ইসলাম, আঃ মজিদ মিস্ত্রী, জিএম রফিকুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, আব্দুস সামাদ, প্রফেসর আবুল কালাম আজাদ, শেখ সালাউদ্দিন লিটন, গাজী সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ওসমান গনি খোকন, আবুল বাশার ডাবলু, প্রভাষক মঞ্জুর মোর্শেদ, মহররম হোসেন, শেখ মাসুদুর রহমান, নাজমুল হুদা, মোস্তাফিজুর রহমান, ডাঃ নুরুল ইসলাম খোকন, আঃ রহমান বাচ্চু, এ্যাডঃ আনিছুর রহমান, কামরুল ইসলাম, ফয়জুল করিম খোকন, কোহিনূর আলম, আইয়ুব আলী, উপজেলা কৃষকদলের আহবায়ক এস এম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাঈদ মালী, খুলনা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন, রুবেল মীর, মমিনুর রহমান সাগর, কয়রা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম, সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, যুবদল নেতা এহসানুর রহমান, আকবর হোসেন, আবুল কালাম আজাদ কাজল, আহাদুর রহমান লিটন, আনারুল ডাবলু, হাফিজুর রহমান, মাকসুদ আলম, পীর আলী, দেলোয়ার হোসেন, রফিক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরুল ইসলাম খোকা, সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, শ্রমিকদলের সভাপতি আকবর হোসেন, সাধারণ আঃ রউফ, জাসাসের সভাপতি জামাল ফারুক জাফরিন, সাধারণ সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম, তাঁতীদলের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মৎস্যজীবি দল নেতা মোঃ আছের আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, কপোতাক্ষ কলেজ ছাত্রদলের আহবায়ক মামুন হোসেন, মেহেদী হাসান সবুজ, জাকারিয়া, রাজু আহমেদ, আলমগীর হোসেন টিটু, ইমরান হোসেন প্রমুখ।

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখঃ ১৫/০২/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT