1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনে আবুল কালাম আজাদ বেসরকারীভাবে নির্বাচিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা -পাইকগাছা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বেসরকারীভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক। তিনি কয়রা উপজেলার কয়রা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ৬নং কয়রা গ্রামের অধিবাসী।

প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায়, কয়রা ও পাইকগাছা নিয়ে খুলনা -৬ সংসদীয় আসনে মোট ১৫৫টি কেন্দ্রের মোট ৪,২৩,৩৩১ (চার লক্ষ তেইশ হাজার তিন শত একত্রিশ) জন ভোটারের মধ্যে ২,৮৮,১৯১ (দুই লক্ষ আটাশি হাজার এক শত একানব্বই) জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। উপস্থিতি প্রাপ্ত ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১,৫০,৭২৪ (এক লক্ষ পঞ্চাশ হাজার সাত শত চব্বিশ) ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্ধী প্রার্থী মনিরুল হাসান বাপ্পির ধানের শীষ প্রতীক পেয়েছে ১,২৪,৭১০ (এক লক্ষ চব্বিশ হাজার সাত শত দশ) ভোট। ফলে ২৬,০১৪ (ছাব্বিশ হাজার চৌদ্দ) ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে প্রশান্ত কুমার মন্ডল কাস্তে প্রতীকে পেয়েছেন ১,৫৭১ ভোট, আসাদুল্লাহ ফকির হাতপাখা প্রতীকে পেয়েছেন ২,৯৫০ ভোট এবং মোস্তফা কামাল জাহাঙ্গীর লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২,৭১৭ ভোট।

ভোটগ্রহণের হার ছিল সন্তোষজনক। পাইকগাছা উপজেলার ৮৮টি কেন্দ্রে ভোট পড়েছে ৬৭ শতাংশ এবং কয়রা উপজেলার ৬৭টি কেন্দ্রে ভোট পড়েছে ৬৮ দশমিক ৯৪ শতাংশ।

সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দের আবহ লক্ষ্য করা যায়।

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখঃ ১৩/০২/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT