1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

বিলাইছড়ির দুর্গম ৫ কেন্দ্রের জনবল ও সরঞ্জাম হেলিকপ্টারে ফিরলো সদরে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩০ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:-গত ১২ ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটির আসনে বাংলাদেশে সবচেয়ে দুর্গম উপজেলা  বিলাইছড়ির বড়থলি ও ফারুয়া ইউনিয়নে হেলিসর্টি ৫ টি কেন্দ্রের ভোটগ্রহণকারী জনবল,ফলাফল ও নির্বাচনী সরঞ্জামসহ সদরে নিরাপদে পৌঁছেন বলে জানা গেছে। এতে যাওয়া- আসাসহ প্রায় এক সপ্তাহ সময় লেগেছে। 

রবিবার (১৫ ই ফেব্রুয়ারি)  দুপুরে বিমানবাহিনীর হেলিকপ্টারে বিলাইছড়ি সেনা জোনে পৌঁছালে সর্বশেষ টীম সেখান থেকে উপজেলায় পৌঁছান বলে জানান উপজেলা  নির্বাহী অফিসার হাসনাত জাহান খান। তিনি জানান, ১৩ টি কেন্দ্রে  শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সু-সম্পন্ন হয়েছে। তিনি আরো জানান, দুর্গম রাইমং ছড়া বেসরকারি প্রা: বিদ্যালয় কেন্দ্রে গত ৭ ফেব্রুয়ারি, ৮ ফেব্রুয়ারী  ফারুয়া সরকারি প্রা: ও তারাছড়ি বেসরকারি প্রা: বিদ্যালয় এবং ১০ ফেব্রুয়ারিতে প্রাংজং পাড়া ও বড়থলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে হেলিকপ্টারে তাদের পাঠানো হয়। আর  ১৩ ই ফেব্রুয়ারি হতে পর্যায়ক্রমে  আজ ১৫ ই ফেব্রুয়ারি পর্যন্ত আকাশ পথে  নিরাপদে সবাই চলে আসে।

এছাড়াও উপজেলা নির্বাচন অফিসার ছালেহ আহাম্মদ ভুইঁয়া জানান, সব কেন্দ্রের ফলাফল ও ব্যালট এবং বাক্সসহ প্রিজাইডিং অফিসারের কাছ হতে  বুঝে পেয়েছেন বলেও জানান,তিনি আরো জানান  উপজেলায় সর্বমোট ২৪৫১৫:ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২৪৩৮ জন। যা শতকরা হার  ৫০.৪২ %। তার মধ্যে  দীপেন  দেওয়ান ( ধানের শীষ প্রতীক ) পেয়েছেন ১০৮৮৭ ভোট। আর হ্যাঁ’র পক্ষে  ভোট দিয়েছেন  ১৯৮৯ টি , না এর পক্ষে ভোট দিয়েছেন  ৯৫০৭, প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা এর সমষ্টি ১১৪৯৬, বাতিল ৯৪২ টি ভোট।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT