1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে নদী খননকৃত মাটি অবৈধভাবে বিক্রি করায় জরিমানা ও কারাদণ্ড। বিলাইছড়িতে সিআর মামলার আসামী আটক । শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ। রূপসা নদী থেকে মরদেহ উদ্ধার। কেশবপুরে মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের নামে অর্থ বাণিজ্যের অভিযোগ। ডুমুরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত। ডুমুরিয়ার চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ‘নিরাপদ খুলনা চাই’ সংগঠন এর মানববন্ধন। এ্যাড.দীপেন দেওয়ান  পদত্যাগে বিলাইছড়ি বিএনপি’র প্রতিবাদ । কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ ।

শ্যামনগরে প্রস্তাবিত সুন্দরবন দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৬ বার পঠিত

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার (১৪ ফেব্রুয়ারী) সকালে সিডিও ইয়ুথ টিম ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজনে প্রস্তাবিত সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

র‌্যালী শেষে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে শিক্ষক রনজিৎ বর্মনের সভাপতিত্বে ও সিডিও ইয়ুথ টিমের ভলেন্টিয়ার হাফিজুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, স্বেচ্ছাসেবক আনিসুর রহমান, প্রেসক্লাব সদস্য মেহেদী হাসান মারুফ, স্বেচ্ছাসেবক রিয়াজ হোসেন, সাদিয়া পারভীন, রুবিনা পারভীন, প্রনব বিশ্বাস,ফারজানা আক্তার,নুরনাহার, সাদিয়া সুলতানা প্রমুখ।

বক্তারা বলেন সুন্দরবন শুধু প্রাকৃতিক বন নয়। এটি উপকূলীয় জনপদের সুরক্ষার ঢাল এবং অসংখ্যা প্রাণি ও উদ্ভিদের আবাসস্থল। বক্তারা বলেন স্থানীয় জনসাধারণ, বনবিভাগ, উপজেলা প্রশাসনের সম্বন্বিত উদ্যোগে সুন্দরবনকে রক্ষা করা সম্ভব। এ জন্য জনসচেতনতাবৃদ্ধি ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ সহ সুন্দরবন সুরক্ষায় যুব সমাজকে সম্পৃক্ত করার দাবী জানান। একই সাথে সুন্দরবনের তাৎপর্য তুলে ধরে ১৪ ফেব্রুয়ারী ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন এ স্লোগানকে সামনে রেখে এদিনকে সুন্দরবন দিবস হিসাবে ঘোষণার জন্য রাস্ট্রীয় স্বীকৃতির দাবী জানান।

মানববন্ধন শেষে সিডিও ইয়ুথ টিমের সদস্যরা পশ্চিম সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের সহকারী বনসংরক্ষকের মাধ্যমে বিভাগীয় বনসংরক্ষকের নিকট স্বারকলিপি প্রদান করেন।

ছবি- শ্যামনগরে সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী তে মানববন্ধন।
রনজিৎ বর্মন
তাং-১৪.২.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT