1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক। খুলনার বটিয়াঘাটায় তক্ষক সহ আটক -১। খুমেক হাসপাতালে নিয়োগ নিয়ে তুলকালাম।

কয়রায় বন বিভাগের অভিযানে ২ ট্রলার সহ ১৬ জেলে আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১২৪ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
 সুন্দরবন পশ্চিম বন বিভাগের নীলকোমল বন টহল ফাঁড়ীর অধিনস্থ বঙ্গবন্ধুর চর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ পারশে মাছের পোনা ধরার অপরাধে দুটি ইঞ্জিন চালিত ট্রলার সহ ১৬ জেলে আটক করেছে বন বিভাগ। 
জানা গেছে  ৫ জানুয়ারী ভোর সাড়ে ৪ টার দিকে নীলকোমলের বিশেষ টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে এই সকল  ট্রলার সহ জেলেদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন, পাইকগাছা উপজেলার মিঠু গাজী, আব্দুর রাজ্জাক টুটুল, ইসলাম গাজী, এনামুল গাজী, আলী হোসেন, আল-আমীন, নুরুজ্জামান, রুহুল আমিন মোল্যা, লিটু গাজী, দাকোপ উপজেলার রুবেল গাজী, আলিহাসান শেখ, জাহাঙ্গীর শেখ, ইউসুফ শেখ, ফজলুর রহমান ও বাচু ফকির। 
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ছেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

কয়রা ,খুলনা প্রতিনিধি
তারিখ: ০৫/০১/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT