1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৮০ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

কয়রা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

১৫ অক্টোবর, বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এই সমন্বয় সভার আয়োজন করে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ আবুল ফজল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা ট্রেনিং সেন্টারের ইন্সট্রাকটর জিএম লোকমান হোসেন। শিক্ষক এস এম নুরুল আমিন নাহিনের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ভুধর চন্দ্র সানা, মৃন্ময় কুমার মন্ডল, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, 
প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার, কেশবলাল সরকার, কেএম নাজমা পারভীন, মোঃ কামরুজ্জামান প্রমুখ। 

সভায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।  

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ১৫/১০/২৫ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT