1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল । হুমকির মুখে নওয়াপাড়া নদী বন্দর। খুলনা মহানগর যুবলীগ নেতা শওকত হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার। জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়।

কয়রায় জাহাবাজ হত্যা মামলার বাদীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২০৩ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রাখুলনাঃ
কয়রায় যুবলীগ নেতা জাবাজ হত্যা মামলার বাদীকে হুমকি দিচ্ছে এমন অভিযোগ ভিত্তহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের জায়গীরমহল গ্রামের আছাল উদ্দিন মোল্যার পুত্র মোঃ আঃ আলিম। গতকাল ২৩ জুলাই দুপুর ১২ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২১ জুলাই জাহাবাজ হত্যা মামলার বাদী আদম আলী মোল্যা অভিযোগ করেছে যে, জাহাবাজ হত্যা মামলার বাদী ও স্বাক্ষীদের মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে মামলার আসামীরা। এ ধরনের অভিযোগ সম্পুর্ন মিথ্যা ভিত্তীহিন ও বানোয়াট।

এ ছাড়া ঐ সংবাদে মামলার বাদীদের মৎস্য ঘের দখল সহ আরো যে সকল অভিযোগ আনা হয়েছে তা বাস্তবের সাথে কোন মিল নেই। এলাকায় গিয়ে তদন্ত করলে এ ধরনের কোন ঘটনা ঘটার প্রমাণ পাবেনা। তিনি বলেন, আমাদেরকে হয়রানী করার উদ্দেশ্যে ও ক্ষতিসাধন করতে তারা নানাবিধ ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় মিথ্যা সংবাদ সম্মেলন করেছে। প্রকৃতঘটনাটি হলো যে, জমিজমা সংক্রান্ত জের ধরে দু পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা জাহাবাজ নিহত হয়। ঐ বিষয়কে কেন্দ্র করে তারা নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে।

এ ছাড়া পর তারা আসামীদের বাড়িঘর ভাংচুর সহ মৎস্য ঘের দখল করে নেয়। সেই থেকে অবৈধভাবে মৎস্য ঘের দখলে রয়েছে তারা। আমরা এ সকল বিষয় নিয়ে প্রতিবাদ করলে তারা নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বাদীপক্ষ কয়রা থানায় একাধিক জিডি করলেও তা তদন্ত করে মিথ্যা প্রমানিত হয়েছে। মসজিদে যাওয়ার পথে বাধা দেওয়া হচ্ছে বলে যে অভিযোগ আনা হয়েছে তা কোন মতেই সত্য নয়।সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনা উৎঘাটন করে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট দাবী জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে জাহাবাজ হত্যা মামলার অধিকাংশ আসামিরা উপস্থিত ছিলেন।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ২৪/০৭/২২ ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT