1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল । হুমকির মুখে নওয়াপাড়া নদী বন্দর। খুলনা মহানগর যুবলীগ নেতা শওকত হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার। জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়।

কার্পাসডাঙ্গার কৃতি সন্তান সুমনের দক্ষিণ কোরিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন।।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ১৪৯ বার পঠিত

মোঃ নাহিদ হাসান দামুড়হুদা উপজেলা প্রতিনিধিঃ

উচ্চতর শিক্ষার ডিগ্রি ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) লাভ করলেন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের কীর্তিমান সন্তান এ.এফ.এম.শাহাবুদ্দিন সুমন। দক্ষিণ কোরিয়ার কিউংহি বিশ্ববিদ্যালয় থেকে তথ্য প্রযুক্তির উপর পিএইচডি ডিগ্রির পাঠ চুকিয়েছেন। ড. সুমন কার্পাসডাঙ্গা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো: মোসলেম আলীর কনিষ্ঠ পুত্র। শিক্ষাজীবনে ড.শাহাবুদ্দিন সুমন ২০০৫ সালে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৭ সালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করার পর কুষ্টিয়া ইসলামী বিশ্ববদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে অনার্স এবং মাস্টার্স পাশ করেন। পরে পিএইচডি করার জন্যে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান। একটি আলোকিত সমাজ বিনির্মান তথা আগামী প্রজন্মের কাছে নতুন মাইল ফলক হয়ে থাকল একজন মেধাবী সুমনের নামটি। ড. সুমনের গর্বিত পিতা শিক্ষক মোসলেম আলী এক প্রতিক্রিয়ায় জানান, তাঁর সন্তানের কৃতিত্ব অর্জন তার পরিবার ও এলাকার সকলের জন্য গর্বের ও আনন্দের। তাঁর এই মেধা ও জ্ঞান দেশ ও জাতির কল্যাণে ব্যয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT