1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

কয়রায় জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে “সাঁওতাল আদিবাসী হত্যা দিবস” পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৬৪ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা:
খুলনার কয়রায় পালিত হয়েছে ‘সাঁওতাল হত্যা দিবস’। গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ-বাগদাফার্মে তিন সাঁওতাল হত্যাকাণ্ডের ৬ বছর অতিবাহিত হওয়ায় জাতীয় আদিবাসী পরিষদ, খুলনা জেলা কমিটি এ ‘সাঁওতাল হত্যা দিবস’ পালন করেছে।

৬ নভেম্বর, রবিবার দুপুর ১২ টায় কয়রা বাজার মধুর মোড়ে জাতীয় আদিবাসী পরিষদের খুলনা জেলা কমিটির সাধারন সম্পাদক নিরাপদ মুণ্ডার সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মুকুল মুণ্ডার সঞ্চালনায় মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জাতীয় আদিবাসী পরিষদের খুলনা জেলা কমিটি কোষাধ্যক্ষ শ্যামসুন্দর সরদার, প্রচার সম্পাদক রতন মুণ্ডা, দপ্তর সম্পাদক সাধন মুণ্ডা, সদস্য উজ্জল মুণ্ডা, দয়াল মুণ্ডা, আদিবাসী ছাত্র পরিষদ খুলনা জেলা কমিটির সভাপতি সুব্রত মুণ্ডা, সহ-সভাপতি সাধনা মুণ্ডা, সাধারন সম্পাদক মিলন মুণ্ডা, সমাজ সেবক হরমন মুণ্ডা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা শ্যামনগরের নরেন মুণ্ডা হত্যার সুষ্ঠু বিচার সহ সাহেবগঞ্জ-বাগদাফার্মে পুলিশের গুলিতে তিন সাঁওতাল হত্যার বিচার, রিক্যুইজিশন করা আদিবাসী-বাঙালির পৈত্রিক ১৮৪২.৩০ একর জমি ফেরত, তিন ফসলি জমিতে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) নির্মাণ বন্ধ, গুলিতে নিহত তিন সাঁওতাল পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, রংপুর চিনিকল লিমিটেড (মহিমাগঞ্জ) কর্তৃক উচ্ছেদকৃত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং ঐ জমিতেই পুণর্বাসন করা, আদিবাসী-বাঙালিদের প্রতি মিথ্যা মামলা প্রত্যাহার এবং আগুনে পুড়িয়ে ফেলা আদিবাসী শিশুদের স্কুলটি পুণ:প্রতিষ্ঠা ও সরকারী করণের দাবী জানান।

এছাড়া বক্তারা আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও জমির সমস্যা নিরসনে সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশণ ও মন্ত্রণালয়ের গঠনের দাবী জানান।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখ: ০৬/১১/২২ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT