1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

ঈদগাঁওর প্রতিবন্ধী কলেজ ছাত্রীর সন্ধান চায় পরিবার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২৫৯ বার পঠিত

মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, কক্সবাজার।

 

কক্সবাজারের ঈদগাঁও থেকে ইয়াছমিন আক্তার (১৯) নামের এক প্রতিবন্ধী কলেজ ছাত্রী নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে নিখোঁজ নাকি অপহরণ তা নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না পরিবারের। নিখোঁজের ৬ দিনও উদ্ধার এবং হদিস না পাওয়ায় পরিবার, আত্মীয় স্বজনদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ ঐ ছাত্রী ঈদগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভুতিয়া পাড়া এলাকার আবদুল আমিনের মেয়ে এবং ঈদগাঁও রশিদ আহমদ কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। মেয়ের বাবা আবদুল নবী বাদী হয়ে ঈদগাঁও থানায় একটি নিখোঁজ ডায়েরি লিপিবদ্ধ করেছে যার নং ৭১-তাং ০২/১০/২১। ডায়েরি সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্য বের হয় বের হয় মেয়ে। যথাসময়ে বাড়িতে ফিরে না আসলে আত্মীয় স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ খবর নেন। কিন্তু নিখোঁজের ৬দিন পেরিয়ে গেলেও খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যদের মাঝে অজানা আতঙ্ক বিরাজ করছে। নিখোঁজ ডায়েরিতে পিতা বর্ণনা দেন কলেজে যাওয়ার সময় তার পড়নে সেলোয়ার-কামিজসহ সাদা এপ্রোন ছিল। গায়ের রং ফর্সা, মুখাকৃতি গোলাকার, লম্বা আনুমানিক ৫ ফুট। সে কক্সবাজারের আঞ্চলিক ভাষায় কথা বলে। ঐ সময় তার হাতে একটি এন্ড্রয়েড মোবাইল ছিল তাতে ০১৬১২৯১৯৪২২,০১৮৩১৬৪৬৬০৯ নম্বরের দুটি সিম ছিল। এদিকে মেয়ের সন্ধানে বাবা আবদুল আমিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন দপ্তরে ঘুরছে। বাকরুদ্ধ হয়ে তিনি তার প্রতিবন্ধী কলেজ পড়ুয়া মেয়েকে উদ্ধার করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অপরদিকে নিখোঁজ নাকি অপহরণের শিকার তা নিয়ে চলছে কানাঘুঁষা । স্থানীয়রা জানান, কোনো নারী পাচারকারী চক্রের খপ্পরে পড়ছে নাকি স্বেচ্ছায় নিখোঁজ রয়েছে তা বুঝা যাচ্ছে না। প্রশাসন চেষ্টা করলে তাকে উদ্ধার করতে পারে বলে মত দেন তারা৷ স্থানীয় ওয়ার্ড মেম্বার কামাল উদ্দিন নিখোঁজের বিষয়টি শুনেছেন বলে জানান। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম বলেন, একটি নিখোঁজ ডায়েরি জমা দিয়েছে ভিকটিমের বাবা। ডায়েরির সূত্র ধরে পুলিশ কাজ চালাচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT