1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল । হুমকির মুখে নওয়াপাড়া নদী বন্দর। খুলনা মহানগর যুবলীগ নেতা শওকত হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার। জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়।

আব্দুল হালিম মুন্না বাংলাদেশ ইউপি মেম্বর এসোসিয়েশনের ডুমুরিয়া উপজেলা শাখার সদস্য সচিব নির্বাচিত!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৬০ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বর এসোসিয়েশন ডুমুরিয়া উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন শেখ আব্দুল হালিম মুন্না। তিনি ডুমুরিয়া উপজেলার ৫ নং আটলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং কুলবাড়িয়া ওয়ার্ডের একজন জনপ্রিয় মেম্বর। তৃতীয় বারের মত এবারও বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন তিনি। আর কাঙ্ক্ষিত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন এ জনপ্রতিনিধি। জনসেবায় মানসে তার এই প্রতিনিধিত্বে অংশ গ্রহন এক মাত্র উদ্দেশ্য বলে জানা গেছে। ফলে সাধারণ মানুষের ভালোবাসা ও ভোটারদের সমার্থন নিয়ে টানা তিন তিন বার মেম্বর পদে নির্বাচিত হন তিনি। স্থানীয় জনসাধারণ,সহপার্টি এবং উপজেলা প্রশাসনসহ সর্বস্তরে মানুষের সাথে তার রয়েছে নিবিড় সংযোগ। এছাড়া এলাকায় গ্রাম্য অবকাঠামো রাস্তাঘাট,মসজিদ, মন্দিরসহ বিভিন্ন জনকল্যাণমুখী ও উন্নয়ন মূলক কর্মকাণ্ডে তিনি একজন নিবেদিত জনপ্রতিনিধি। মাদক মুক্ত সমাজ গড়তে কিশোর ও যুবকদের লেখা পড়ার পাশাপাশি খেলা ধুলায় মনোনিবেশ করতে উৎসাহিত করতে তার বিশেষ অবদান রয়েছে। তিনি একজন ক্রীড়া অনুরাগী ব্যাক্তি হিসেবে পরিচয় লাভ করেন। প্রসংগত বিগত বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরণ এবং দুঃস্থ অসহায় পরিবারের মাঝে সরকার প্রদত্ত ত্রাণ সামগ্রী মানুষের দোরগোড়ায় পৌছে দিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। ফলে কোভিট-১৯ মোকাবেলায় তিনি ছিলেন একজন সন্মুখ যোদ্ধা। ইউপি সদস্য শেখ আব্দুল হালিম মুন্না এ প্রতিবেদক জানান, তিনি সাধারণ মানুষ পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করতে চাই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT