1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

অবশেষে ফ্লোরে ফিরছেন বাইলস

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৪৫১ বার পঠিত

অবশেষে টোকিও অলিম্পিকসের ফাইনালে খেলতে যাচ্ছেন সিমোন বাইলস। যুক্তরাষ্ট্রের এই জিমন্যাস্ট খেলবেন বিম ইভেন্টে।

মঙ্গলবার শেষ হচ্ছে জিমন্যাস্টিকসের সব ইভেন্ট। আর শেষ দিনেই ফ্লোরে ফিরছেন বিশ্বের সেরা এই জিমন্যাস্ট। যুক্তরাষ্ট্র জিমন্যাস্টিকস দল সোমবার এক বিবৃতিতে জানায় বাইলস শেষ দিনে নামছেন।

বিবৃতিতে আরও বলা হয়, নারীদের বিম ইভেন্টের চূড়ান্ত ৮ জনের মধ্যে বাইলস আছেন।

টোকিও অলিম্পিকসে ৫টি স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে আসা বাইলস নিজের প্রথম ইভেন্ট ভল্টের কোয়ালিফাইংয়ে অলিম্পিকসের সর্বনিম্ন স্কোর করার পর জানান মানসিক চাপে ভুগছেন তিনি। এরপরই সরে আসেন পরের দুই ইভেন্টের ফাইনাল থেকে।

গত সপ্তাহের মঙ্গলবার জানান টিম ইভেন্টের ফাইনালে খেলবেন না তিনি। এরপর নিজেকে প্রত্যাহার করে নেন ইন্ডিভিজুয়াল অলরাউন্ড ইভেন্ট থেকে।

নারীদের টিম ইভেন্টের ফাইনালে বাইলস না খেলায়, যুক্তরাষ্ট্র হেরে যায়। আর স্বর্ণ জিতে নেয় রাশিয়া। আর ইন্ডিভিজুয়াল অলরাউন্ড ইভেন্টে স্বর্ণ জেতেন বাইলসের সতীর্থ সুনিসা লি।

এরপর শনিবার সকালে চার অলিম্পিকস স্বর্ণজয়ী এই তারকা জানান রোববারের ভল্ট ও আনইভেন বারের ফাইনালেও তিনি খেলবেন না।

বাইলস সোশ্যাল মিডিয়ার এক পোস্টে জানান এবারের আসরে ‘টুইস্টিজ’ করতে সমস্যায় ভুগছেন তিনি। জিমন্যাস্টিকসে লাফিয়ে শূন্যে থাকার সময় শরীরকে ঘোরানোর বিশেষ কৌশল টুইস্টিজ।

মানসিক চাপের কারণে ভুগতে থাকা অবসাদ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যেমন পারফরম্যান্স আমি করেছি তার পর আমার আর খেলতে ইচ্ছা করেনি। আমাকে মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগী হতে হবে। আমার মনে হয় খেলাধুলায় মানসিক স্বাস্থ্যের বিষয়টি অনেকটাই আলোচিত এখন। বিশ্ব যা চায় সেটা করার আগে আমাদের নিজেদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে।’

২৪ বছর বয়সী বাইলস রিও অলিম্পিকসে ৪টি স্বর্ণ জয়ের পর যুক্তরাষ্ট্রের সর্বকালের অন্যতম সেরা জিমন্যাস্টের খেতাব পান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT