1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
খুলনাতে অস্ত্র ও গুলির চালান সহ নারী আটক। জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল । হুমকির মুখে নওয়াপাড়া নদী বন্দর। খুলনা মহানগর যুবলীগ নেতা শওকত হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার। জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩।

।শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের মৃত্যু বার্ষিকী পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৭০ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

১২জুন সাতক্ষীরার শ্যামনগর
উপজেলা আওয়ামীলীগের প্রথম নির্বাচিত ও আমৃত্যু সাধারণ সম্পাদক জি এম
আব্দুল কাদেরের ১৪তম মৃত্যু বার্ষিকী পালিত হল । আটুলিয়া ইউনিয়নের
হাওয়ালভাঙ্গী গ্রামের গর্বিত সন্তান তিনি। তিনি ছিলেন শ্যামনগর উপজেলা
আওয়ামীলীগের প্রথম নির্বাচিত এবং আমৃত্যু সাধারণ সম্পাদক। আটুলিয়া
ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান এবং তিনি চেয়ারম্যান থাকা কালিন
অবস্থায় মারা যান।

তিনি নিজ উদ্যোগে ইউনিয়নে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ভূমি দিয়ে
প্রতিষ্ঠা করেছেন যেখানে বর্তমানে বহু সংখ্যাক শিক্ষার্থী লেখাপড়া
শিখছেন। ছিলেন গরীব, দুঃখী, অসহায় মানুষের বন্ধু। শ্যামনগর উপজেলা
বাংলাদেশের একটি চিহ্নিত উপকূলীয় অঞ্চল। বিভিন্ন সময়ে বেড়ী বাঁধ ভেঙে
প্লাবিত হয় নিজ ইউনিয়ন সহ পাশ্ববর্তী ইউনিয়ন। এ সময় তিনি নিজের টা
পরেরটা তোয়াক্কা না করে ইউনিয়ন বাসীকে সঙ্গে নিয়ে সংস্কার করেছেন
পাশ্ববর্তী ইউনিয়নের ভাঙা বেড়ি বাঁধ। ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন
কর্মকান্ডে তার ব্যাপক ভূমিকা রয়েছে।

২০০৮ সালের ১২ জুন সন্ধ্যায় নিজ বাড়ীতে টিভি দেখার জন্য বিদ্যুৎ সংযোগ
স্থাপন করতে যেয়ে অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্টে তিনি মারা যান। তিনি
একজন মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। বর্তমানে তার পুত্র আবু সালেহ
বাবু আটুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দ্বিতীয়বারের মত দায়িত্ব পালন
করছেন। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে ও তার হাতে
তৈরী বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এছাড়া উপজেলা
আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ জি এম আব্দুল কাদেরের মৃত্যু বার্ষিকী
উপলক্ষে দোয়া প্রার্থনা করেছেন।

ছবি- আব্দুল কাদের।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT