1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কেশবপুর বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার । কেশবপুর প্রেসক্লাবে আগামী বার্ষিক সাঃ সভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে ১৭০ কেজি কাঁকড়া সহ ৪ নৌকা জব্দ। কেশবপুরে (অসকস)-এর মাসিক সভা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড। বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু ।

১০ মার্চ ১ম ধাপের উপজেলা নির্বাচন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৩৩১ বার পঠিত

সোনাই নিউজ: প্রথম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুয়ায়ী আগামী ১০ মার্চ প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রবিবার আগারগাঁওয়ের কমিশন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এই তথ্য জানান।

ইসি সচিব বলেন, তফসিল অনুয়ায়ী উপজেলা নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন আগামী ১১ ফেব্রুয়ারি। বাছাই ১২ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি।
তিনি আরও বলেন, পাঁচটি ধাপে উপজেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১০ মার্চ চার বিভাগের ১২ জেলার ৮৭টি উপজেলায় ১০ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ও চতুর্থ ধাপে ৩১ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর পঞ্চম ধাপে ভােটের সম্ভাব্য তারিখ রমজানের পর ১৮ জুন।

ইসি সচিব জানান, প্রথম ধাপের ভোটে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার সবকটি উপজেলা, কুড়িগ্রাম জেলার সবকটি উপজেলা, নীলফামারী জেলার সবকটি উপজেলা এবং লালমনিরহাট জেলার সবকটি উপজেলা রংপুর জেলার সবগুলো উপজেলা। ময়মনসিংহ বিভাগের নেত্রকােণার আটপাড়াউপজেলা বাদে বাকি সবগুলো উপজেলা, জামালপুর জেলার সবকটি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। এছাড়াও সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর বাদে সবকটি উপজেলায়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা বাদে সব উপজেলায় ভোট হবে।

রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা বাদে বাকি সবগুলো উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

জয়পুরহাট জেলার সবকটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নাটোরের নলডাঙ্গা বাদে বাকিসবগুলো উপজেলায় নির্বাচন হবে এবং রাজশাহী জেলার সবগুলো উপজেলায় নির্বাচন হবে।

ইসি সচিব হেলালুদ্দিন আহমদ বলেন, ভোটে প্রাথী হতে স্থানীয় সরকারের লাভজনক সকল পদ থেকে পদত্যাগ করতে হবে।

সৌজন্যেঃ বিডি প্রতিদিন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT