1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত । কেশবপুরে যাচাই-বাছাই শেষে প্যারামেডিকেল এ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন পুনরায় চালু। বিলাইছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল  । সরিষাবাড়ীতে আ.লীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল। কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন। মণিরামপুরে শিক্ষককের ১৫ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ সমাপ্ত। মণিরামপুরে কপোতাক্ষ নদ থেকে অবৈধ দুয়ারি জাল জব্দের পর অগ্নিসংযোগ। শ্যামনগরে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় সভা। কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আরও একজন গ্রেফতার। পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্স নামক মাদক সহ ২ জন গ্রেফতার।

সিলেটের আগুন : চারটি বসতঘর পুড়ে ছাই

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২২৩ বার পঠিত

সোনাই ডেস্কঃসিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর গ্রামে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৪টি পরিবারের বসতঘর। রবিবার দিবগত গভীর রাতে মুক্তার মিয়ার বাড়িতে এঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসীর সহযোগীতা আগুন নিয়ন্ত্রণে আসলেও এর আগেই পুড়ে ছাই হয়ে যায় বসত ঘর।

এদিকে, খবর পেয়ে আজ সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাড় তালুকদার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে শুকনো খাবার ও শীতের কম্বল প্রদান করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ।

জানাগেছে, রবিবার রাত আনুমানিক আড়াইটায় উপজেলার জয়নগর গ্রামেমৃত মুক্তার মিয়া বসতঘরে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এসময় আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তি মনির মিয়া, সিরাজ মিয়া, ইলিয়াস মিয়ার বসত ঘরে। এসময় ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন শুধু পড়নের কাপড় আর শিশু বাচ্চাদের নিয়ে ঘর থেকে বেরিয়ে যান। খবর পেয়ে ছাতক থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগীতায় চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বসতঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন, ফ্রিজ, টেলিভিশন, চাল, ডালসহ ৪টি পরিবারের যাবতীয় আসবাবপত্র।

অগ্নিকান্ডের সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন বলেন, ৪টি পরিবারের সকল কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT