1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও  মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা। কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সভাপতি এ্যাডঃ মাসুদুল আলম দোহা ও সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম খলিল। নিরাপত্তা চাদরে ঢাকা পুরো সুন্দরবন নির্বিঘ্নে যাত্রা শুরু করেছে পুণ্যার্থীরা। বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত। বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা। রাস মেলা উপলক্ষে সুন্দরবনে প্রবেশে ৫টি রুট ব্যাবহার করতে পারবেন পূর্ণার্থীরা। বিলাইছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়নভিত্তিক একক ও দলগত প্রতিযোগিতা অনুষ্ঠিতl ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল। জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ।

সাবেক এমপি যুবলীগ নেত্রী ফজিলাতুন নেসা বাপ্পির মৃত্যু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ৫৩৮ বার পঠিত

সোনাই নিউজ: মারা গেলেন যুবলীগ নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত শনিবার (২৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন সাবেক এই সংসদ সদস্য। অবস্থার অবনতি হলে তাকে লাইফসাপোর্টে রাখা হয়।

ফজিলাতুন্নেসা বাপ্পির পারিবারিক বন্ধু ও সাংবাদিক প্রভাষ আমিন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে বাপ্পির লাশ মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটিতে তার বাসায় নেওয়া হচ্ছে। সেখান থেকে বিকালে জানাজার উদ্দেশ্যে লাশ নেওয়া হবে জাতীয় সংসদ ভবন এলাকায়। এরপর বিকাল সাড়ে তিনটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন ফজিলাতুন্নেসা বাপ্পী। জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পরিষদেরও সদস্য ছিলেন তিনি। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম পাইকপাড়ায়। ছাত্রাবস্থা থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT