1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিক মোয়াজ্জেম হোসেন রাসেলের পিতা তোফাজ্জল ডাক্তারের জানাজা ও দাফন সম্পন্ন। কেশবপুরে আনসার-ভিডিপির প্রশংসনীয় উদ্যোগঃ স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার। কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ। কেশবপুর (অসকস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন। মাদকের সাথে জড়িত ব্যাক্তিদের কোন প্রকার ছাড় নেই, নেওয়া হবে কঠোর ব্যবস্থা …………….খুলনা জেলা পুলিশ সুপার । বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ। পাটকেলঘাটায় বিশেষ অভিযানে ৪ পিস ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার। তালায় জামায়াতের বিশাল গণমিছিল, ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবি। কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণ মিছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সাপাহারে বিআরডিবি প্রণোদনার এসএমই ঋন বিতরণ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ১৮৯ বার পঠিত

নাজমুল হক সনি, সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ-

নওগাঁর সাপাহার উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-১৯ প্রণোদনা ঋণের আওতায় এসএমই ঋন বিতরণ করা হয়েছে।

 

বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল ,বিআরডিবি’র উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুনিয়র অফিসার আসমা আক্তার, ইউসিসিএ সভাপতি আশরাফুল আলম, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সহ সভাপতি সাংবাদিক হাফিজুল হক, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সোহেল চৌধুরী রানা,প্রচার সম্পাদক নাজমুল হক সনি প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ক্যাটাগরির উদ্যোক্তাদের মাঝে প্রণোদনা তহবিলের ১৫ জন সদস্যের মাঝে ১৫ লাখ টাকা ঋণ পত্র হস্তান্তর করেন।

 

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: আলমগীর হোসেন জানান যেসকল উদ্যোক্তা করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-১৯ প্রণোদনা ঋণের আওতায় এসএমই ঋন দিয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতি কাটিয়ে উঠার জন্য এই প্রণোদনা ঋণ বিতরণ এর মূল উদ্দেশ্য। এই ঋণ পেলে উদ্যোক্তাগণ তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তবে ঋণের চাহিদা অনেক বেশি ছিল বলে উদ্যোক্তারা জানিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT