1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত। রংপুরে মিথ্যা, ভিত্তিহীন তথ্য প্রচারের  প্রতিবাদে সংবাদ সম্মেলন । সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন। কালীগঞ্জে এক নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা। মণিরামপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের একাধিক ছাত্রীর যৌন হয়রানীর অভিযোগ। সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, উদ্ধার করে হাসপাতালে ভর্তি। হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ৩। মানুষের ভালোবাসায় সিক্ত ইমদাদুল হক ইমদাদ। গাজীপুরে কৃষি জমি, জলাশয় ও পুকুর ভরাটের হিড়িক। কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার।

সরিষাবাড়ীতে বিষ খাইয়ে দুটি গরুকে হত্যা করলো দুর্বৃত্তরা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৬০০ বার পঠিত

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে রাতের আঁধারে কৃষকের গোয়াল ঘরে খাবারের সাথে (কীটনাশক) বিষ মিশিয়ে দুটি গরুকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

গত বুধবার দিবাগত রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের টাঙ্গাইল রাজিব দিয়ার গ্রামে মৃত মফিজ উদ্দিন সরকারের ছেলে মিজানুর রহমান (বাবুর) গোয়াল ঘরে এ নৃশংস’গো হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

 

বৃহস্পতিবার (১২আগস্ট) সকালে কৃষক গোয়াল ঘর থেকে গরু বাহির করতে গিয়ে দেখে তার দু’টি গরু মরে পড়ে আছে। মৃত গরু দুটির মুখ দিয়ে লালা এবং কীটনাশক বিষের নমুনা গন্ধ পাওয়া যায়।

 

কৃষক মিজানুর রহমান বাবু বলেন, দিবাগত বুধবার রাতে সুস্থ্য-সবল গরু গোয়াল ঘরে তুলে সামনে খড় দিয়ে মশার কয়াল দরিয়ে দিয়ে চলে আসি। তার পর সকালে গরু বেড় করতে গিয়ে দেখি গরু দুটি মাটিতে মরে পড়ে আছে। ১টি ষাঁড় গরু, ১টি গাই গরু। মুলত পূর্ব শত্রুার জের ধরে কেউ আমার গরুকে বিষ দিয়ে মেরে ফেলেছে। গরু দুটির বর্তমান বাজার মুল্য হবে প্রায় দেড়’লক্ষটা। এদিকে নৃশংস এই পশু হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসী।

 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মীর রকিবুল হক জানান, এ ঘটনায় এখনও কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টির তদন্তকরে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT