1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল । হুমকির মুখে নওয়াপাড়া নদী বন্দর। খুলনা মহানগর যুবলীগ নেতা শওকত হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার। জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়।

সরকারি বিধি নিষেধ না মানায় কাজিপুরে ১৭ জনকে অর্থদন্ড।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২২৪ বার পঠিত

মোঃ শফিকুল ইসলাম, কাজিপুর প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে চলমান লকডাউন সফল করার লক্ষ্যে প্রথম থেকে কঠোর নজরদারি করেছে উপজেলা প্রশাসন।তারই ধারাবাহিকতায় চলমান লকডাউন মানাতে মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন।

 

তারপরেও বিধিনিষেধ মানছেন না অনেকেই। আর স্বাস্থ্যবিধি অমান্য করায়, সরকারিবিধি নিষেধ না মানায় অভিযোগে ৬টি মামলায় ১৭ জনকে বিভিন্ন অঙ্কে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড করেছে।

 

রবিবার (৫ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার মেঘাইবাজার,মেঘাই পর্যটন এলাকায়, নদীর ঘাটে,নৌকা ঘাটে,নৌকায় স্বাস্থ্য বিধি না মানায় ১২ জনসহ, শিমুলদাইড়, চালিতাডাঙ্গা, সোনামুখী, মাথাইল চাপড় ও আলমপুর চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় মোট ১৭ জনকে ভ্রাম্যমাণ আদালতে ৬ টি মামলায় বিভিন্ন অংকে মোট১১৭০০ টাকা অর্থদন্ড জরিমানা করা হয়। এই অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী ও আনসার সদস্যবাহিনীর একটি টিম।

 

সহকারি কমিশনার জানান, স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক পরিধান না করা,অবৈধভাবে জনসমাগম করা সরকারি বিধিনিষেধ না মানায় ও অবৈধভাবে দোকানপাট খোলা রাখার দায়ে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন অঙ্কে মোট এগার হাজার সাত শত টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সরকারি বিধি নিষেধ মানার জন্য জনগণকে অনুরোধ করা হচ্ছে। বাজার মনিটরিং জোরদার করা হয়েছে।এছাড়া চলমান লকডাউনে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT