1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মোল্লা কবির হোসেন ডুমুরিয়ার জাবরা পল্লী জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত। সভাপতি নজরুল, সম্পাদক রনি” কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’র যাত্রা শুরু। কেশবপুরে কমরেড নিজাম উদ্দীন-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত। জন্মাষ্টমী উপলক্ষ্যে ভেড়ামারায় শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দিরে মঙ্গল শোভাযাত্রা ও দুর্গাপূজার কাঠামো উদ্বোধন ​। কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ। সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে ব্যাপক সাড়া, নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস মেয়র পদপ্রার্থীর। কয়রায় বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় শ্বশুর বাড়ীতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা । শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল। আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী। মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসায় ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত।

সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান: ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক’ পেল নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

রাশিদুজ্জামান সরদার ডুমুরিয়া খুলনা।

​সড়ক নিরাপত্তায় অসামান্য ও বিশেষ অবদান রাখায় ‘নিসচা মহাসমাবেশ ২০২৬’-এ সম্মানজনক ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক’ অর্জন করেছে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখা। এই স্বীকৃতি ডুমুরিয়া উপজেলা শাখার সকল নেতাকর্মী ও সদস্যদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সড়ক দুর্ঘটনা রোধে তাঁদের কাজের গতিকে আরও ত্বরান্বিত করবে বলে আশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

​গত ৭আগষ্ট শুক্রবার দিনব্যাপী ঢাকা শিল্পকলা একাডেমীতে আয়োজিত নিসচা’র মহাসমাবেশ এবং বর্ণাঢ্য পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়।

​এছাড়াও মহাসমাবেশে সড়ক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সারাদেশ থেকে আগত নিরাপদ সড়ক চাই-এর বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা সড়ক দুর্ঘটনা কমাতে ডুমুরিয়া উপজেলা শাখার ধারাবাহিক জনসচেতনতামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে বক্তারা আশা প্রকাশ করেন, এই সম্মাননা সারাদেশের অন্যান্য শাখাগুলোর জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ডুমুরিয়া উপজেলা শাখা সভাপতি খান মহিদুল ইসলাম জাহানারা কাঞ্চন স্মৃতি পদক প্রাপ্তির প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিবেচনায় আমরা নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেয়ে খুবই আনন্দিত। এই অর্জন আমার সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীর অক্লান্ত ত্যাগ এবং শ্রমের ফসল। এ অর্জন আমার ডুমুরিয়া বাসির। এবং নিরাপদ সড়ক গড়তে আমাদের সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT