1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় আহত -৬। কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও  মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা। কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সভাপতি এ্যাডঃ মাসুদুল আলম দোহা ও সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম খলিল। নিরাপত্তা চাদরে ঢাকা পুরো সুন্দরবন নির্বিঘ্নে যাত্রা শুরু করেছে পুণ্যার্থীরা। বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত। বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা। রাস মেলা উপলক্ষে সুন্দরবনে প্রবেশে ৫টি রুট ব্যাবহার করতে পারবেন পূর্ণার্থীরা। বিলাইছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়নভিত্তিক একক ও দলগত প্রতিযোগিতা অনুষ্ঠিতl ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল।

শুধু পুলিশ-বিজিবি দ্বারা মাদক নির্মূল সম্ভব নয় চাই সামাজিক আন্দোলন-এ এস পি নাজিম উদ্দীন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৭ আগস্ট, ২০১৯
  • ২৫২ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:শুধু পুলিশ-বিজিবি দ্বারা মাদক নির্মূল সম্ভব নয়।চাই সামাজিক আন্দোলন,ঘরে ঘরে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে হবে।আমাদের জানা উচিত একটি জাতি ধ্বংস করতে মাদকই যথেষ্ট।আজ আমাদের কিশোর ও যুব সমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে যার যার অবস্থান থেেকে এগিয় এসে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।বর্তমান সরকার মাদকের বিরুদ্বে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে।যারা মাদকাসক্ত তাদের সরকারী চাকুরী হবে না।শারিরীক পরিক্ষার মাধ্যমে যাচাই করে চাকুরী দেয়া হবে।

গত ৬ আগষ্ট মঙ্গলবার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত সভায় ইউ/পি চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে সাংবাদিক হামিদুর রহমান এর সঞ্চালনায়ফেসবুক ভিত্ত্বিক গ্রুপ স্বচ্ছতার উদ্দ্যোগে এবং শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় মাদক ও ইভটিজিং এর বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিম সুপার (মাধবপুর সার্কেল) নাজিম উদ্দিন উপরোক্ত কথা গুলো বলেন।

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধবপুর থানার ওসি(তদন্ত) গোলাম দস্তগীর,উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন,মনতলা বিওপির সুবেদার দেলোয়ার হোসেন,তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রকিবুল ইসলাম,প্রধান শিক্ষক মিজানুর রহমান,সাংবাদিক বিপ্লব আচার্য্য সুজন,আবুল হোসেন সবুজ প্রমুখ। পরে শাহজাহানপুর ইউনিয়ন চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৭০০ গাছের চারা বিতরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT