1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল । হুমকির মুখে নওয়াপাড়া নদী বন্দর। খুলনা মহানগর যুবলীগ নেতা শওকত হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার। জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়।

শায়েস্থাগঞ্জ মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ১৮২ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি:ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ অংশে দুই পাশের প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। হবিগঞ্জের নির্বাহি ম্যাজিস্ট্রেট নাহিদুল হাসান চৌধুরী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালান। এ সময় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহি প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিল।
এর আগে সোমবার (৪ ফেব্রুয়ারি) দিনভর সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দিয়ে মাইকিং করা হয়।
হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, আগেও এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নোটিশ দেয়া হয়েছে কিন্তু দখলদাররা কোন কর্ণাপাত করেনি। তাই এগুলো ভেঙে ফেলা হয়েছে। সেই সাথে আবারও যে এসব অবৈধ স্থাপনা বসানো না হয় সেজন্য হুশিয়ারি দেয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT