1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ। বিলাইছড়িতে ১০ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। কেশবপুরে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে চলছে সাজুগুজু। শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক। বিলাইছড়ি ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৫০তম চীবর দান ও সুবর্ণজয়ন্তী উদযাপনে হাজারো মানুষের ঢল। কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ফয়সাল ও নারী বিভাগে মুক্তি প্রথম। বিলাইছড়িতে রাইংখ্যং শাখা বন বিহারে ২৪তম কঠিন চীবর দানোৎসব উদযাপন। কেশবপুরে শীতের আগমনের সাথে সাথেই আজাদ মার্কেটে শীতার্থদের ভীড়। হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রবাসীর বাড়ি ডাকাতিকালে ১৬ভরি স্বর্নালংকার, টাকা,মোবাইল ফোন সহ অর্ধকোটি টাকার মালামাল লুট।। কয়রায় ২৮ কেজি হরিণের মাংস উদ্ধার ।

শার্শায় উন্নত পদ্ধতিতে মাছ চাষে সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ৩২১ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ শার্শায় উন্নত পদ্ধতিতে রূই জাতীয় মাছের মিশ্রচাষ ও দেশীয় প্রজাতির (পাবদা, গুলশা, শিং ও মাগুর) মাছ চাষে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক চাষী/ সুফলভোগী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টার সময় শার্শা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ৫ দিনব্যাপী এ প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালনক নূর-ই-আলম।

স্থানীয় সরকার, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পসহ জাইকার সহায়তায় এবং উপজেলা মৎস্য সম্পদ কমিটির বাস্তবায়নায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প কর্মকর্তা সুরেশ মন্ডল প্রমূখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT