1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ। মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ। বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক  সভা অনুষ্ঠিত। প্রতিভা মডেল একাডেমীতে ফল উৎসব ও মা সমাবেশ অনুষ্ঠিত। শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। যশোরে মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনে পদযাত্রা ও সমাবেশ। শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা। কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মোজাহিদ গ্রেফতার । কালো দিবস ও হচ্ছে সাংবাদিক ও সংবাদপত্র বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে ১৬ জুন একটি বেদনাবিধুর দিন। চতুর্থ শ্রেনী ছাত্রী কে মুখ বেধে ধর্ষণ অভিযোগ, বৃদ্ধ আটক।

লালমনিরহাটে মহিলা বিষয়ক অধিদপ্তরের সেলস্ ও ডিসপ্লে সেন্টারের উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ১৭২ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদঃ

 

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ (দ্বিতীয় সংশোধিত ) প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে সেলস্ ও ডিসপ্লে সেন্টার উদ্ভোধন করা হয়েছে।

রবিবার (৩১ অক্টোবর) সকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিক্রয় ও বিপণন কেন্দ্র উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু জাফর।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক আইজিএ প্রকল্পের আওতায় নারীর ক্ষমতায়নে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্য,আইজিএর প্রশিক্ষিত নারী ও বিভিন্ন নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যসামগ্রী বিক্রয় প্রদর্শনীর জন্য জেলা পর্যায়ে মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাটের তৃতীয় তলায় সেলস্ ও ডিসপ্লে সেন্টার স্থাপন করা হয়েছে । এই সেলস্ ও ডিসপ্লে সেন্টার জেলার নারীদের ক্ষমতায়নে ও পিছিয়ে পড়া নারীদের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে মন্তব্য করেন জেলা প্রশাসক আবু জাফর।

উদ্বোধনী অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সালমা জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য অ্যাডঃ সফুরা বেগম রুমী, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, বিশিষ্ট কবি ও সাহিত্যিক ফেরদৌসি বেগম বিউটি, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT