1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিনামূল্যে ভায়া (VIA) ক্যাম্প। কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন মোঃ শওকত হোসেন সভাপতি প্রকল্প। কেশবপুরের বাঁশবাড়িয়া মাঃ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা। শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস। কেশবপুরে “ভোরের আলো” সামাজিক সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। কয়রায় কারিতাসের উপজেলা পর্যায়ে ত্রৈ-মাসিক সমন্বয় সভা । হবিগঞ্জ বানিয়াচং সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত।। কেশবপুরের থেকে জিপিএ ৪ পেয়েছে লাভিবা আক্তার জিম। মণিরামপুরের কৃষক-গৃহিনীর কন্যা রুপা শিক্ষক হতে চাই। কয়রার শাহানা ফেরদৌসী পেয়েছে গোল্ডেন প্লাস পেয়েছে  ভবিষ্যতে ডাক্তার হতে চায় ।

রংপুরের পীরগাছায় ছয় বছরের শিশু ধর্ষণ : ১৩ দিন পর থানায় অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২০৮ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের পীরগাছায় মোবাইল ফোনে গান শোনানোর কথা বলে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি এক যুবকের নামে। গত ২৬ জুলাই উপজেলার ইটাকুমারী ইউনিয়নের নরসিংহ গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় একাধিক গোপন বৈঠকে দেনদরবার করেও কোন সমাধান হয়নি। বরং শিশুটির অবস্থার অবনতি ঘটলে ঘটনাটি প্রকাশ পায়। ঘটনার ১৩ দিন পর এ বিষয়ে রোববার রাতে পীরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, ওই গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে তুষার ইমরান (১৮) গত ২৬ জুলাই দুপুরে তার প্রতিবেশী ৬ বছর বয়সী ওই শিশুটিকে মোবাইল ফোনে গান শোনার কথা বলেন তার নবনির্মিত বাড়ির একটি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় শিশুটির চিৎকারে তার পরিবারের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে গ্রামে কয়েক বার দেনদরবার করা হলেও সমাধান মেলেনি। এদিকে শিশুটির অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসার জন্য হস্তান্তর করা হয়।

শিশুটির বাবা জানান, এ ঘটনায় এলাকায় বিষয়টি মিমাংসার জন্য বার বার তাগিদ দেয়া হয়েছে। আমি বলেছি, আমার সন্তান সুস্থ্য না হলে হবে না। তাই ধর্ষক ও তার পরিবারের লোকজন বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিচ্ছে। পরে আমি ১৩ দিন পর পীরগাছা থানায় মামলা দায়ের করি।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, গত রোববার রাতে এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। ঘটনাটি অনেক দিনের হওয়ায় আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT