1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় আহত -৬। কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও  মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা। কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সভাপতি এ্যাডঃ মাসুদুল আলম দোহা ও সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম খলিল। নিরাপত্তা চাদরে ঢাকা পুরো সুন্দরবন নির্বিঘ্নে যাত্রা শুরু করেছে পুণ্যার্থীরা। বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত। বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা। রাস মেলা উপলক্ষে সুন্দরবনে প্রবেশে ৫টি রুট ব্যাবহার করতে পারবেন পূর্ণার্থীরা। বিলাইছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়নভিত্তিক একক ও দলগত প্রতিযোগিতা অনুষ্ঠিতl ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল।

মুখের দুর্গন্ধ দূর করে লবঙ্গ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৯৬০ বার পঠিত

লবঙ্গ আমাদের অতি পরিচিত একটি মসলার নাম। লবঙ্গতে ২০-২৫ শতাংশ ক্লোভ তেল এবং ১০-১৫ শতাংশ টাইটার পেনিক এসিড থাকে, যার ফলে এটা খেতে ঝাঁজালো। এর আরেক নাম “লং”। আসুন জেনে নেই লবঙ্গের বিশেষ কিছু গুন সম্পর্কে:-

দাঁত ব্যথা করছে? কয়েকটি লবং থেঁতো করে আক্রান্ত স্থানে দিয়ে রাখুন, দাঁত ব্যথার নিশ্চিত উপশম হবে।

বমি বমি ভাব দূর করতে গুঁড়ো লবঙ্গের সাথে মধু মিশিয়ে খেয়ে নিন। আরাম পাবেন।

সাধারণ ঠাণ্ডা লাগা হোক কিংবা অ্যাজমা, সাইনাস ইত্যাদির সমস্যা; দিনে কয়েক কাপ লবঙ্গ চা খেলে রোগের উপশম হবে।

মুখের দুর্গন্ধ দূর করতে লবঙ্গ তুলনাহীন। কয়েকটি মুখে ফেলে চিবালেই আপনার নিঃশ্বাস হয়ে উঠবে তরতাজা।

ব্রণ দূর করতে লবঙ্গ তুলনা নিন। তাজা লবঙ্গের গুঁড়ো সামান্য মধুর সাথে মিশিয়ে ব্রণের ওপরে দিয়ে রাখুন। ব্রণ দূর হবে।

লবঙ্গের তেল আপনার নিয়মিত ব্যবহারের তেলের সাথে মিশিয়ে ব্যবহার করলে চুল পড়া কমবে এবং চুলের ঘনত্ব বৃদ্ধি পাবে।

গর্ভবতী মায়েরা সকালের বমি বমি ভাব দূর করতে লবঙ্গ চুষতে পারেন। শুধু লবঙ্গ মুখে ভালো না লাগলে সামান্য গুড় মিশিয়ে নিতে পারেন। সকাল বেলাটায় অনেক স্বস্তি বোধ করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT