1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিনামূল্যে ভায়া (VIA) ক্যাম্প। কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন মোঃ শওকত হোসেন সভাপতি প্রকল্প। কেশবপুরের বাঁশবাড়িয়া মাঃ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা। শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস। কেশবপুরে “ভোরের আলো” সামাজিক সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। কয়রায় কারিতাসের উপজেলা পর্যায়ে ত্রৈ-মাসিক সমন্বয় সভা । হবিগঞ্জ বানিয়াচং সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত।। কেশবপুরের থেকে জিপিএ ৪ পেয়েছে লাভিবা আক্তার জিম। মণিরামপুরের কৃষক-গৃহিনীর কন্যা রুপা শিক্ষক হতে চাই। কয়রার শাহানা ফেরদৌসী পেয়েছে গোল্ডেন প্লাস পেয়েছে  ভবিষ্যতে ডাক্তার হতে চায় ।

মানিকগঞ্জ ১৫ আগষ্ট স্মরণে যুবলীগের নানা কর্মসূচি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ১৯৩ বার পঠিত

মোশারফ হোসেন (সাটুরিয়া) মানিকগঞ্জ, প্রতিনিধিঃ

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে কোরআনখানি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করেছে মানিকগঞ্জ জেলা যুবলীগ।

 

আজ বুধবার দুপুরে ১ টায় জেলা শহরের সাংস্কৃতিক বিপ্লবী সংঘ সাবিস মিলনায়তনে কোরআনখানি শেষে শোকসভা অনুষ্ঠিত হয়।

 

জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্ব ও যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, বাদরুল ইসলাম খান বাবলু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, সুদেব সাহা, যুবলীগ নেতা মাহবুবুর রহমান সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমন, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

 

এসময় অন্যান্যদের মধ্যে পৌরসভার মহিলা কাউন্সিলর ও প‌্যা‌নেল মেয়র জেসমিন আক্তার, ম‌হিলা কাউ‌ন্সিলর নাজমা আক্তার, রাজিয়া সুলতানা, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সৌমিত্র সরকার, সদস্য মনিরুল ইসলাম মনি, সামিউল আলীম রনি, মোঃ মশিউর রহমান, মাহমুদুল হক শুভসহ মানিকগঞ্জের সকল থানা যুবলীগ কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এসময় বক্তরা বলেন, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর বাকী খুনীদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার মধ্য দিয়ে বাঙ্গালী জাতি কলংকমুক্ত হবে।

 

পরে দোয়া মাহফিল শেষে পৌর এলাকার সহস্রাধিক মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT