1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার। হবিগঞ্জের বানিয়াচংয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ময়না মিয়া হত্যা মামলার আসামী জালাল ডাকাত গ্রেফতার। কেশবপুরে বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি। সাগরদাঁড়িতে পঁচিশ বছর পর পূজা মন্দিরের জমি দখল মুক্ত হয়, ফিরে আসে শান্তি। কেশবপুরে জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযানে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস। কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা। বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত । কেশবপুর উপজেলার মাঃ শিক্ষা অফিসার হলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক। বিলাইছড়িতে লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার।

মাধবপুরে বিপুল পরিমান ভারতীয় গাঁজা উদ্ধার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৭১৫ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান থেকে সাড়ে ৬কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৫ মার্চ) বিকেল ৩টার দিকে মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই রকিবুল হাসান এর নেতৃত্বে এএসআই জিয়াউর রহমান সহ পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া চা বাগানের বিচ লাইনে নিপেন পান তাঁতি’র বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৬কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বকুল পান তাঁতি (২০) ও সুধির পান তাঁতি ( ৩২) নামে দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। বকুল পান তাঁতি হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের বিচ লাইনের নিপেন পান তাঁতি’র ছেলে এবং সুধির পান তাঁতি একই এলাকার বিদ্যাসাগর পান তাঁতি’র ছেলে।

এসআই রকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT