1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম:
নিজের অস্ত্রের গুলি’তে খুলনায় কনস্টেবল নিহত। মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা। কৃষ্টিবন্ধন, যশোরের আয়োজনে বৈশাখী কবিতা উৎসব ও সাংস্কৃতিক ও অনুষ্ঠান। খুলনা অঞ্চলের ১০ বিদ্যুৎ কেন্দ্রের ৬ টি বন্ধ। খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু, আহত দুই যুবক। কেশবপুরে আধুনিক কোরাল বা ভেটকি মাছের পরিচর্যা ও চাষ পদ্ধতি অনুশীলন বিষয়ে কর্মশালা। কেশবপুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও উপহার বিতরণ। সুন্দরবনের হরিণ লোকালয়ে উদ্ধারের পর বনেই অবমুক্ত। হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বিএনপির সভাপতি এমএ সালাম ফকির। কয়রায় ঘূর্ণিঝড় ও দূর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া ।

মাদারীপুরে কাঠ পোড়ানোর দায়ে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও মামলা, পানি ছিটিয়ে কার্যক্রম বন্ধ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৫৭ বার পঠিত

মাদারীপুরে কাঠ পোড়ানোর দায়ে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও মামলা, পানি ছিটিয়ে কার্যক্রম বন্ধ

মাহমুদুল হাসান রনি
মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরে কাঠ পোড়ানোর দায়ে দিনব্যাপী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি ইটভাটা মালিককে সাড়ে তিন লাখ টাকা ও ৩টি ইটভাটায় পানি ছিটিয়ে কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাজিরা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মনোয়ার হোসেন জানান, ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের নিয়ম না মেনেই কাঠ পোড়ানো হচ্ছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযানে যাওয়া। এ সময় লাইসেন্স না থাকার কারণে ও কাঠ পোড়ানো দায়ে মেসার্স বেপারী ব্রিকসকে দুই লাখ ও এআরবি ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া কাঠ পোড়ানোর দায়ে বেপারী ব্রিকস, এরআরবি ব্রিকস, ইতালী ব্র্রিকস, এমএমবি ইটভাটায় ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি ছিটিয়ে এর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। পাশাপাশি মেসার্স ইতালী ব্রিকস ও এমএমবি ব্রিকসকে নিয়মিত মামলাও দেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর আঞ্চলিক অফিসের পরিদর্শক মো. মনিরুজ্জামান শেখ, মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন পরিদর্শক নুর মোহাম্মদ শিকদারসহ অনেকেই।

মাহমুদুল হাসান রনি
মাদারীপুর জেলা প্রতিনিধি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT