1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্গম ফারুয়া ইউনিয়নে ৬০০ কার্ডধারী মহিলাদের চাল বিতরণ । শ্যামনগরে রূপান্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত। বাগেরহাটে ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। লোকালয় থেকে আজগর উদ্ধার, অতঃপর সুন্দরবনে অবমুক্ত। ৫ সিটি কর্পোরেশনে নুতন প্রশাসক নিয়োগ। ঈদযাত্রায় জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে। —- বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। খুলনায় মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু। ১৫ জেলায় জ্বালানিতেল উত্তোলন ও বিপণন বন্ধ। যশোর কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোরকে আটক। দ্বীপ ইউনিয়ন গাবুরায় দরিদ্র অসহায় পরিবারের মা‌ঝে ব্রতীর খাদ্য সামগ্রী বিতরণ।

মাগুরা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এ্যাড. হাসান সিরাজ সুজা আর নেই

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২৫৫ বার পঠিত

মাগুরা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডভোকেট হাসান সিরাজ সুজা রবিবার বিকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর।

করোনা আক্রান্ত হয়ে তিনি গত ৪ জুলাই থেকে ঢাকার মহাখালি ডিএনসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। রবিবার বিকাল ৫টার দিকে সেখানেই চিকিত্সাধিন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।

বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের মাধ্যমে তার রাজনীতি শুরু। নব্বই দশকের শুরুতে তিনি মাগুরা মহকুমা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তিতে মাগুরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি জেলা জাতীয় পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য জাহিদুল আলম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদ মাহমুদ শাহিন সহ অন্যান্যরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

মরদেহ মাগুরা পৌঁছানোর পর সোমবার স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT