1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
মোল্লা কবির হোসেন ডুমুরিয়ার জাবরা পল্লী জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত। সভাপতি নজরুল, সম্পাদক রনি” কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’র যাত্রা শুরু। কেশবপুরে কমরেড নিজাম উদ্দীন-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত। জন্মাষ্টমী উপলক্ষ্যে ভেড়ামারায় শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দিরে মঙ্গল শোভাযাত্রা ও দুর্গাপূজার কাঠামো উদ্বোধন ​। কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ। সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে ব্যাপক সাড়া, নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস মেয়র পদপ্রার্থীর। কয়রায় বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় শ্বশুর বাড়ীতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা । শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল। আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী। মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসায় ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত।

মাগুরার শ্রীপুরে পানি উন্নয়নের সরকারি খাল ভরাট করে মার্কেট ও বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে এক কৃষকের বিরুদ্ধে

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৮ বার পঠিত

মাগুরার শ্রীপুরে পানি উন্নয়নের সরকারি খাল ভরাট করে মার্কেট ও বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে এক কৃষকের বিরুদ্ধে

অভিযুক্ত কৃষক মোঃ জলিল বিশ্বাস মাগুরা জেলার শ্রীপুর থানার দারিয়াপুর ইউনিয়নের চৌগাছি গ্রামের মৃত দেলবর বিশ্বাসের ছেলে।

সরেজমিনে তথ্য অনুসন্ধানে জানা যায়, দারিয়াপুর ইউনিয়নের গোয়ালদহ বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের অধিনস্থ সরকারি খালের মুখ বালু দিয়ে ভরাট করে নিজ ব্যবসা প্রতিষ্ঠান ও পাকা বিল্ডিং নির্মাণ করেছে অভিযুক্ত মোঃ জলিল। গুরুত্বপূর্ণ সরকারি খাল ভরাট করায় বন্ধ হয়ে গেছে খালের পানি চলাচলের পথ। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে এলাকার কৃষকেরা। খালের ভরাটকৃত অংশ দ্রুত পরিস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসী জানান, পাকিস্তান আমল থেকেই খালটির প্রবাহিত পানি কৃষকেরা সেচ কার্যে ব্যবহার মাঠের ফসল চাষ করে আসছে। এখন খালটির মুখ ভরাট হলে কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হবে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গোয়ালদহ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ আলসাদ পাইলট জানান, চৌগাছি জোয়ার্দার পাড়া অভিমুখে কৃষকদের সেচ পানি সরবরাহকৃত খালের মূল সংযোগস্থলে জলিল নামের এক ব্যক্তি তার সুবিধার্থে কালভাট নির্মাণ না করেই খাল ভরাট করে মার্কেট নির্মাণ করায় সম্পুর্ন খালটি এখন বন্ধ হয়ে গেছে। এতে কৃষকসহ এলাকাবাসীরা তাদের চাষকৃত জমি নিয়ে চরম উদ্বিগ্ন।

খাল ভরাট কান্ডে অভিযুক্ত মোঃ জলিল জানান, পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের লোকজনকে জানিয়েই বালু ফেলা হয়েছে। খাল ভরাটের বিষয়ে অভিযোগ আসলে বালু তুলে ফেলবো।

এ বিষয়ে মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ ছরোয়ার জাহান সুজন জানান, বিষয়টি সম্পর্কে অবগত নয় মাগুরা পানি উন্নয়ন বোর্ড। এরকম কার্যক্রমের কোনো অনুমতি পানি উন্নয়ন বোর্ড থেকে দেওয়া হয়নি। কেউ এ ধরণের কর্মকান্ড করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT