1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রায় সরকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় । কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা। বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান। ভেড়ামারার রায়টা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এসি ল্যান্ডের হস্তক্ষেপে খোলা হল তালা।। কেশবপুরে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় মানুষের হাট। খুলনা সহ কয়েক জেলায় ঝড়ের আশঙ্কা। কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১। শ্যামনগর থানা পরিদর্শনে জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল। কয়রায় জলবায়ু পরিবর্তন ও সামাজিক সুরক্ষার উপর এ্যাডভােকেসি ক্যাম্পেইন। কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মলন।

মনোনয়ন প্রত্যাহার করলেন সেই শাহীন চাকলাদার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮
  • ২৬৩ বার পঠিত

যশোর: একাদশ জাতীয় নির্বাচনে দু’টি আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। অথচ নির্বাচনের জন্য তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে যশোর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শাহীন চাকলাদারের দু’টি মনোনয়নপত্রই প্রত্যাহার করে নেওয়া হয়।

যশোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করতে যশোর-৩ ও যশোর-৬ আসন থেকে মনোনয়নপত্র জমা দেন শাহীন চাকলাদার। নির্বাচনী বিধি মোতাবেক তিনি গত ২৫ নভেম্বর যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু পদত্যাগপত্র গ্রহণ না হওয়ায় শাহীন চাকলাদার তার দু’টি মনোনয়নপত্রই প্রত্যাহার করে নেন।

এরআগে, নির্বাচন দাখিলের শেষ দিন বুধবার (২৮ নভেম্বর) যশোর-৩ ও যশোর-৬ আসনে দলীয় মনোনীত প্রার্থী থাকা শর্তেও বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মনোনয়ন জমা দিয়ে জেলার রাজনীতিতে ব্যাপক আলোচনায় আসেন শাহীন চাকলাদার।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
ইউজি/এএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT