1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
যশোর কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোরকে আটক। দ্বীপ ইউনিয়ন গাবুরায় দরিদ্র অসহায় পরিবারের মা‌ঝে ব্রতীর খাদ্য সামগ্রী বিতরণ। বিভেদ ভুলে জনগণের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করতে হবে:  এমপি আবুল কালাম আজাদ। খুলনায় নদীতে ভাসমান অবস্থায় রিক্সা চালকের মরদেহ উদ্ধার। খুলনায় পরিত্যক্ত ব‍্যাগে রক্ষিত বোমা বিষ্ফোরণ,যুবক আহত।। রাজধানীতে মৌসুমের শিলাবৃষ্টি। কুষ্টিয়ায় একঘণ্টা আটকা বেনাপোল এক্সপ্রেস। বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষনা বহির্ভূত ৬ কোটি টাকার পণ্য আটক। দুর্গম ধুপশীল পাড়ায় ৫ম তম কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত । লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন  ।

মওলানা ভাসানীর আদর্শ ধারণের আহ্বান ড. কামাল

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮
  • ৩৫৩ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি॥

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

মওলানা ভাসানীর ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (১৭ নভেম্বর) সকালে টাঙ্গাইলের সন্তোষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এসময় ড. কামাল বলেন, মজলুম জননেতা যে শিক্ষা-প্রেরণা দিয়ে গেছেন তা এগিয়ে চলার পথকে আরও মসৃন করবে।

সন্তোষ থেকে প্রেরণার আলো সারা দেশে ছড়িয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আবদুল হামিদ খান ভাসানীর ৪২ তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার।

এ উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৭টার দিকে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন।

এরপর থেকে সমাধিতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT