1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

বিভেদ ভুলে জনগণের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করতে হবে:  এমপি আবুল কালাম আজাদ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩৫০ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, সব ধরনের বিভেদ ভুলে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত কয়রা–পাইকগাছাকে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণ আদর্শিক নেতৃত্ব ও সৎ রাজনীতিবিদদেরই পছন্দ করে। আমরা জনগণের হক রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

১৩ মার্চ শুক্রবার বিকাল ৫ টায় কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলা আমির মাওলানা মুহাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা শেখ সাইফুল্লাহর সঞ্চালনায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশ ও জাতির স্বার্থে বিএনপি ও জামায়াত দীর্ঘদিন একই প্ল্যাটফর্মে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে। এ সময় অনেক নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা মূলত দেশকে আবারও ফ্যাসিবাদী কায়দায় ফিরিয়ে নিতে চায়। আমরা তা হতে দেব না। আমরা অন্যায় করব না এবং কাউকে অন্যায় করতে দেব না। তিনি এই জনপদের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী খুলনা জেলার নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার এবং সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্যা শাহাবুদ্দিন, বিএ ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবুজার গিফারি, উপজেলা নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন, কয়রা ইউনিয়ন আমির গাজী মিজানুর রহমান, মহারাজপুর ইউনিয়ন আমির মাস্টার সাইফুল্লাহ হায়দার, উত্তর বেদকাশী ইউনিয়ন আমির মাস্টার নূর কামাল, বাগালী ইউনিয়ন আমির হাফেজ আব্দুল হামিদ, আমাদী ইউনিয়ন আমির মাওলানা সাজ্জাদুল ইসলাম, মহেশ্বরীপুর ইউনিয়ন আমির মৌলভী আবু সাঈদ, দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ভারপ্রাপ্ত আমির ডা. ইসহাক খান, ছাত্রশিবির দক্ষিণের সভাপতি আসমাতুল্লাহ আল গালিব, সাথী শাখার সভাপতি মাজহারুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, সাহিত্যিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ১৪/০৩/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT